নাম্নী - হেঁয়ালী (namni heyali)

যারে সে বেসেছে ভালো তারে সে কাঁদায়।

              নূতন ধাঁধায়

     ক্ষণে ক্ষণে চমকিয়া দেয় তারে,

       কেবলই আলো-আঁধারে

          সংশয় বাধায়;

ছল-করা অভিমানে বৃথা সে সাধায়।

       সে কি শরতের মায়া

উড়ো মেঘে নিয়ে আসে বৃষ্টিভরা ছায়া।

          অনুকূল চাহনির তলে

              কী বিদ্যুৎ ঝলে।

       কেন দয়িতের মিনতিকে

অভাবিত উচ্চ হাস্যে উড়াইয়া দেয় দিকে দিকে।

     তার পরে আপনার নির্দয় লীলায়

          আপনি সে ব্যথা পায়,

ফিরে যে গিয়েছে তারে ফিরায়ে ডাকিতে কাঁদে প্রাণ;

  আপনার অভিমানে করে খানখান।

            কেন তার চিত্তাকাশে সারা বেলা

     পাগল হাওয়ার এই এলোমেলো খেলা।

          আপনি সে পারে না বুঝিতে

যেদিকে চলিতে চায় কেন তার চলে বিপরীতে।

          গভীর অন্তরে

     যেন আপনার অগোচরে

আপনার সাথে তার কী আছে বিরোধ,

অন্যেরে আঘাত করে আত্মঘাতী ক্রোধ;

     মুহূর্তেই বিগলিত করুণায়

        অপমানিতের পায়

          প্রাণমন দেয় ঢালি--

        নাম কি হেঁয়ালী।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

15
Verses
Do NOT seat your love upon a precipice because it is high.
আরো দেখুন
দুর্দিন
Verses
এতদিন পরে প্রভাতে এসেছ
            কী জানি কী ভাবি মনে।
ঝড় হয়ে গেছে কাল রজনীতে
            রজনীগন্ধাবনে।
কাননের পথ ভেসে গেছে জলে,        
বেড়াগুলি ভেঙে পড়েছে ভূতলে,
নব ফুটন্ত ফুলের দণ্ড
            লুটায় তৃণের সনে।
এতদিন পরে তুমি যে এসেছ
            কী জানি কী ভাবি মনে।
হেরো গো আজিও প্রভাত অরুণ
            মেঘের আড়ালে হারা,
রহি রহি আজো ঘনায়ে ঘনায়ে
            ঝরিছে বাদলধারা।
মাতাল বাতাস আজো থাকি থাকি
চেতিয়া চেতিয়া উঠে ডাকি ডাকি,
জড়িত পাতায় সিক্ত শাখায়
            দোয়েল দেয় না সাড়া।
আজিও আঁধার প্রভাতে অরুণ
            মেঘের আড়ালে হারা।
এ ভরা বাদলে আর্দ্র আঁচলে
            একেলা এসেছ আজি,
এনেছ বহিয়া রিক্ত তোমার
            পূজার ফুলের সাজি।
এত মধুমাস গেছে বার বার--
ফুলের অভাব ঘটে নি তোমার,
বন আলো করি ফুটেছিল যবে
           রজনীগন্ধারাজি।
এ ভরা বাদলে আর্দ্র আঁচলে
          একেলা এসেছ আজি।
আজি তরুতলে দাঁড়ায়েছে জল,
            কোথা বসিবার ঠাঁই?
কাল যাহা ছিল সে ছায়া সে আলো
            সে গন্ধগান নাই।
তবু ক্ষণকাল রহ ত্বরাহীন,
ছিন্ন কুসুম পঙ্কে মলিন
ভূতল হইতে যতনে তুলিয়া
            ধুয়ে ধুয়ে দিব তাই।
আজি তরুতলে দাঁড়ায়েছে জল,
            কোথা বসিবার ঠাঁই?
এত দিন পরে তুমি যে এসেছ
            কী জানি কী ভাবি মনে।
প্রভাত আজিকে অরুণবিহীন,
            কুসুম লুটায় বনে।
যাহা আছে লও প্রসন্ন করে,
ও সাজি তোমার ভরে কি না ভরে
ওই যে আবার নামে বারিধার
                 ঝরঝর বরষনে।
এতদিন পরে তুমি যে এসেছ
            কী জানি কী ভাবি মনে।
আরো দেখুন
গ্রহণে ও দানে
Verses
কৃতাঞ্জলি কর কহে, আমার বিনয়,
হে নিন্দুক, কেবল নেবার বেলা নয়।
নিই যবে নিই বটে অঞ্জলি জুড়িয়া,
দিই যবে সেও দিই অঞ্জলি পুরিয়া।
আরো দেখুন