একাকী (ekaki)

চন্দ্রমা আকাশতলে পরম একাকী--

আপন নিঃশব্দ গানে আপনারি শূন্য দিল ঢাকি।

          অয়ি একাকিনী,

অলিন্দে নিশীথরাত্রে শুনিছ সে জ্যোৎস্নার রাগিণী

              চেয়ে শূন্যপানে,

যে রাগিণী অসীমের উৎস হতে আনে

     অনাদি বিরহরস, তাই দিয়ে ভরিয়া আঁধার

কোন্‌ বিশ্ববেদনার মহেশ্বরে দেয় উপহার।

              তারি সাথে মিলায়েছ তব দৃষ্টিখানি,

                   চোখে অনিবর্চনীয় বাণী,

          মিলায়েছ যেন তব জন্মান্তর হতে নিয়ে আসা

                        দীর্ঘনিশ্বাসের ভাষা।

          মিলায়েছ, সুগম্ভীর দুঃখের মাঝারে

যে মুক্তি রয়েছে লীন বন্ধহীন শান্ত অন্ধকারে।

অরণ্যে  অরণ্যে আজি সাগরে সাগরে,

     জনশূন্য তুষারশিখরে

কোন্‌ মহাশ্বেতা, কোন্‌ তপস্বিনী বিছাল অঞ্চল,

              স্তব্ধ অচঞ্চল,

অনন্তেরে সম্বোধিয়া কহিল সে ঊর্ধ্বে তুলি আঁখি,

              তুমিও একাকী।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

1
Verses
COME, SPRING, reckless lover of the earth, make the forest's heart pant for utterance!
        Come in gusts of disquiet where flowers break open and jostle the new leaves!
        Burst, like a rebellion of light, through the night's vigil, through the lake's dark dumbness, through the dungeon under the dust, proclaiming freedom to the shackled seeds!
        Like the laughter of lightning, like the shout of a storm, break into the midst of the noisy town; free stifled word and unconscious effort, reinforce our flagging fight, and conquer death!
আরো দেখুন
পথে পথেই বাসা বাঁধি
Verses
পথে পথেই বাসা বাঁধি,
মনে ভাবি পথ ফুরালো--
কোন্‌ অনাদি কালের আশা
হেথায় বুঝি সব পুরালো।
কখন দেখি আঁধার ছুটে
স্বপ্ন আবার যায় যে টুটে,
পূর্বদিকের তোরণ খুলে
নাম ডেকে যায় প্রভাত-আলো।
আবার কবে নবীন ফুলে
ভরে নূতন দিনের সাজি,
পথের ধারে তরুমূলে
প্রভাতী সুর ওঠে বাজি।
কেমন করে নূতন সাথি
জোটে আবার রাতারাতি,
দেখি রথের চূড়ার 'পরে
নূতন ধ্বজা কে উড়ালো।
আরো দেখুন
321
Verses
I HAVE SCALED the peak and found no shelter in fame's bleak and barren height. Lead me, my Guide, before the light fades, into the valley of quiet where life's harvest mellows into golden wisdom.
আরো দেখুন