দীনা (deena )

তোমারে সম্পূর্ণ জানি হেন মিথ্যা কখনো কহি নি,

     প্রিয়তম, আমি বিরহিণী

          পরিপূর্ণ মিলনের মাঝে।

              মোর স্পর্শে বাজে

     যে-তন্ত্রটি তোমার বীণায়,

তাহারি পঞ্চম স্বরে তোমারে কি নিঃশেষে চিনায়

              তোমার বসন্তরাগে,

     নিদ্রাহীন রজনীর পরজে বেহাগে।

     সে তন্ত্র সোনার বটে-- বিভাসে ললিতে

          যে কথা সে চেয়েছে বলিতে

     তাইতে হয়েছে পূর্ণ এ আমার জীবন-অঞ্জলি।

          তবু সত্য করে বলি,

              ব্যথা লাগে বুকে

          যখন সহসা আসি তোমার সম্মুখে

              নিভৃত তোমার ঘরে

          স্বপ্নভাঙা প্রথম প্রহরে--

              যখন জাগে নি পাখি, রক্তিম আকাশে

     আসন্ন অরণ্যগাথা নব সূর্যোদয়-আশে

              রয়েছে স্তম্ভিত,

পিঙ্গল আভায় দীপ্ত জটা-বিলম্বিত

          অরুণ সন্ন্যাসী

করজোড়ে আছে স্থির আলোকপ্রত্যাশী--

তখন তোমার মুখ চেয়ে দেখিয়াছি ভয়ে ভয়ে,

          জেনেছি হৃদয়ে

              তুমিই অচেনা।

          কোনো দিন ফুরাবে না

পরিচয়; তোমারে বুঝিব আমি করি না সে আশা,

কথায় যা বল নাই, আমি-যে জানি না তার ভাষা।

ভয় হয় পাছে

     যে-সম্পদ চেয়েছিলে মোর কাছে

সে-যে মোর নাই, তাই শেষে পড়ে ধরা,

দেখ দূর হতে এসে জলাশয়ে জল নাই ভরা।

     তখন নিয়ো না যেন অপরাধ মোর,

          হোয়ো না কঠোর।

তুমি যদি মুগ্ধ মনে ভুলে থাক, তবু

গভীর দীনতা মোর গোপন করি নি আমি কভু।

     মোর দ্বারে যবে এলে অন্যমনা

সে কি মোর কিছু নিয়ে পুরাতে কামনা।

নহে নহে, হে রাজন, তোমার অনেক ধন আছে,

     তাই তুমি আস মোর কাছে

দেবার আনন্দ তব পূর্ণ করিবার লাগি;

যদি তাই পূর্ণ হয়, তবে আমি নহি তো অভাগী।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

থাকে সে কাহালগাঁয়
Verses
থাকে সে কাহালগাঁয়;
     কলুটোলা আফিসে
রোজ আসে দশটায়
     এক্কায় চাপি সে।
  ঠিক যেই মোড়ে এসে
  লাগাম গিয়েছে ফেঁসে,
দেরি হয়ে গেল ব'লে
     ভয়ে মরে কাঁপি সে--
ঘোড়াটার লেজ ধ'রে
     করে দাপাদাপি সে।
আরো দেখুন
দানমহিমা
Verses
          নির্ঝরিণী অকারণ অবারণ সুখে
          নীরসেরে ঠেলা দিয়ে চলে তৃষিতের অভিমুখে--
                             নিত্য অফুরান
                   আপনারে করে দান।
                   সরোবরে প্রশান্ত নিশ্চল--
বাহিরেতে নিস্তরঙ্গ, অন্তরেতে নিস্তব্ধ নিস্তল।
     চির-অতিথির মতো মহাবট আছে তীরে;
          ভূরিপায়ী মূল তার অদৃশ্য গভীরে
               অনিঃশেষ রস করে পান,
          অজস্র পল্লবে তার করে স্তবগান।
          তোমারে তেমনি দেখি নির্বিকল
অপ্রমত্ত পূর্ণতায়, হে প্রেয়সী, আছ অচঞ্চল।
     তুমি কর বরদান দেবীসম ধীর আবির্ভাবে
          নিরাসক্ত দাক্ষিণ্যের গম্ভীর প্রভাবে।
                   তোমার সামীপ্য সেই
               নিত্য চারি দিকে আকাশেই
     প্রকাশিত আত্মমহিমায়
                             প্রশান্ত প্রভায়।
                        তুমি আছ কাছে,
          সে আত্মবিস্মৃত কৃপা--চিত্ত তাহে পরিতৃপ্ত আছে।
                   ঐশ্বর্যরহস্য যাহা তোমাতে বিরাজে
          একই কালে ধন সেই, দান সেই--ভেদ নাই মাঝে।
আরো দেখুন
258
Verses
THE FALSE can never grow into truth by growing in power.
আরো দেখুন