(bhumika)

শুধায়োনা, কবে কোন্‌ গান

কাহারে করিয়াছিনু দান।

          পথের ধূলার পরে

          পড়ে আছে তারি তরে

যে তাহারে দিতে পারে মান।

তুমি কি শুনেছ মোর বাণী,

হৃদয়ে নিয়েছ তারে টানি'?

          জানিনা তোমার নাম,

          তোমারেই সঁপিলাম

আমার ধ্যানের ধনখানি॥

শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মা-লক্ষ্মী
Verses
কার পানে মা, চেয়ে আছ
      মেলি দুটি করুণ আঁখি।
কে ছিঁড়েছে ফুলের পাতা,
      কে ধরেছে বনের পাখি।
কে কারে কী বলেছে গো,
      কার প্রাণে বেজেছে ব্যথা--
করুণায় যে ভরে এল
      দুখানি তোর আঁখির পাতা।
খেলতে খেলতে মায়ের আমার
      আর বুঝি হল না খেলা।
ফুলের গুচ্ছ কোলে প'ড়ে--
      কেন মা এ হেলাফেলা।
অনেক দুঃখ আছে হেথায়,
      এ জগৎ যে দুঃখে ভরা--
তোমার দুটি আঁখির সুধায়
      জুড়িয়ে গেল নিখিল ধরা।
লক্ষ্মী আমায় বল্‌ দেখি মা,
      লুকিয়ে ছিলি কোন্‌ সাগরে।
সহসা আজ কাহার পুণ্যে
       উদয় হলি মোদের ঘরে।
সঙ্গে করে নিয়ে এলি
      হৃদয়-ভরা স্নেহের সুধা,
হৃদয় ঢেলে মিটিয়ে যাবি
      এ জগতের প্রেমের ক্ষুধা।
থামো, থামো, ওর কাছেতে
      ক'য়ো না কেউ কঠোর কথা,
করুণ আঁখির বালাই নিয়ে
      কেউ কারে দিয়ো না ব্যথা।
সইতে যদি না পারে ও,
      কেঁদে যদি চলে যায়--
এ-ধরণীর পাষাণ-প্রাণে
      ফুলের মতো ঝরে যায়।
ও যে আমার শিশিরকণা,
      ও যে আমার সাঁঝের তারা--
কবে এল কবে যাবে
      এই ভয়তে হই রে সারা।
আরো দেখুন
নাই বা ডাক
Verses
নাই বা ডাক, রইব তোমার দ্বারে;
মুখ ফিরালে ফিরব না এইবারে।
                  বসব তোমার পথের ধুলার 'পরে
                  এড়িয়ে আমায় চলবে কেমন করে?
         তোমার তরে যে জন গাঁথে মালা
                            গানের কুসুম জুগিয়ে দেব তারে।
রইব তোমার ফসল-খেতের কাছে
যেথায় তোমার পায়ের চিহ্ন আছে।
জেগে রব গভীর উপবাসে
         অন্ন তোমার আপনি যেথায় আসে।
যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বাল
               বসে রব সেথায় অন্ধকারে।
আরো দেখুন
আমি হেথায় থাকি শুধু
Verses
আমি হেথায় থাকি শুধু
    গাইতে তোমার গান,
দিয়ো তোমার জগৎসভায়
    এইটুকু মোর স্থান।
              আমি তোমার ভুবন-মাঝে
              লাগি নি নাথ, কোনো কাজে--
              শুধু কেবল সুরে বাজে
                    অকাজের এই প্রাণ।
নিশায় নীরব দেবালয়ে
    তোমার আরাধন,
তখন মোরে আদেশ কোরো
    গাইতে হে রাজন্‌।
              ভোরে যখন আকাশ জুড়ে
              বাজবে বীণা সোনার সুরে
              আমি যেন না রই দূরে
                    এই দিয়ো মোর মান।
আরো দেখুন