আহ্বান (ahban)

কোথা আছ! ডাকি আমি। শোনো, শোনো, আছে প্রয়োজন

একান্ত আমারে তব। আমি নহি তোমার বন্ধন--

পথের সম্বল মোর প্রাণে।  দুর্গমে চলেছ তুমি

নীরস নিষ্ঠুর পথে-- উপবাসহিংস্র সেই ভূমি

আতিথ্যবিহীন; উদ্ধত নিষেধদণ্ড রাত্রিদিন

উদ্যত করিয়া আছে ঊর্ধ্ব-পানে।  আমি ক্লান্তিহীন

সেই সঙ্গ দিতে পারি, প্রাণবেগে বহন যে করে

শুশ্রূষার পূর্ণশক্তি আপনার নিঃশঙ্ক অন্তরে--

যথা রুক্ষ রিক্তবৃক্ষ শৈলবক্ষ ভেদি অহরহ

দুর্দাম নির্ঝরে ঢালে দুর্নিবার সেবার আগ্রহ,

শুকায় না রসবিন্দু প্রখর নির্দয় সূর্যতেজে,

নীরস প্রস্তরমুষ্টিতলে দৃঢ়বলে রাখে সে-যে

অক্ষয় সম্পদরাশি।  সহাস্য উজ্জ্বল গতি তার

দুর্যোগে অপরাজিত, অবিচল বীর্যের আধার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অপটু
Verses
যতবার আজ গাঁথনু মালা
      পড়ল খসে খসে
      কী জানি কার দোষে!
তুমি হোথায় চোখের কোণে
       দেখছ বসে বসে।
                চোখ-দুটিরে প্রিয়ে,
                শুধাও শপথ নিয়ে
       আঙুল আমার আকুল হল
                 কাহার দৃষ্টিদোষে!
  আজ যে বসে গান শোনাব
              কথাই নাহি জোটে,
              কণ্ঠ নাহি ফোটে।
  মধুর হাসি খেলে তোমার
              চতুর রাঙা ঠোঁটে।
                          কেন এমন ত্রুটি
                          বলুক আঁখি-দুটি--
              কেন আমার রুদ্ধ কণ্ঠে
                          কথাই নাহি ফোটে!
  রেখে দিলাম মাল্য বীণা,
              সন্ধ্যা হয়ে আসে।
              ছুটি দাও এ দাসে--
  সকল কথা বন্ধ করে
              বসি পায়ের পাশে।
                          নীরব ওষ্ঠ দিয়ে
                          পারব যে কাজ প্রিয়ে
              এমন কোনো কর্ম দেহো          
                          অকর্মণ্য দাসে।
আরো দেখুন
1
Verses
অজানা ভাষা দিয়ে
    পড়েছ ঢাকা তুমি, চিনিতে নারি প্রিয়ে!
কুহেলী আছে ঘিরি,
    মেঘের মতো তাই দেখিতে হয় গিরি।
আরো দেখুন
ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির
Verses
ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির
  পাঁচ বোন থাকে কাল্‌নায়,
শাড়িগুলো তারা উনুনে বিছায়,
  হাঁড়িগুলো রাখে আল্‌নায়।
কোনো দোষ পাছে ধরে নিন্দুকে
নিজে থাকে তারা লোহাসিন্দুকে,
টাকাকড়িগুলো হাওয়া খাবে ব'লে
     রেখে দেয় খোলা জাল্‌নায়--
নুন দিয়ে তারা ছাঁচিপান সাজে,
     চুন দেয় তারা ডাল্‌নায়।
                
আরো দেখুন