লেখন (62)

৬২

৬২

হে বন্ধু, জেনো মোর ভালোবাসা,

       কোনো দায় নাহি তার--

আপনি সে পায় আপন পুরস্কার॥    

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মৌলানা জিয়াউদ্দীন
Verses
কখনো কখনো কোনো অবসরে
          নিকটে দাঁড়াতে এসে;
"এই যে' বলেই তাকাতেম মুখে,
          "বোসো' বলিতাম হেসে।
দু-চারটে হত সামান্য কথা,
          ঘরের প্রশ্ন কিছু,
গভীর হৃদয় নীরবে রহিত
          হাসিতামাশার পিছু।
কত সে গভীর প্রেম সুনিবিড়,
          অকথিত কত বাণী,
চিরকাল-তরে গিয়েছ যখন
          আজিকে সে কথা জানি।
প্রতি দিবসের তুচ্ছ খেয়ালে
          সামান্য যাওয়া-আসা,
সেটুকু হারালে কতখানি যায়
          খুঁজে নাহি পাই ভাষা।
তব জীবনের বহু সাধনার
          যে পণ্যভারে ভরি
মধ্যদিনের বাতাসে ভাসালে
          তোমার নবীন তরী,
যেমনি তা হোক মনে জানি তার          
          এতটা মূল্য নাই
যার বিনিময়ে পাবে তব স্মৃতি
          আপন নিত্য ঠাঁই--
সেই কথা স্মরি বার বার আজ
          লাগে ধিক্‌কার প্রাণে--
অজানা জনের পরম মূল্য
          নাই কি গো কোনোখানে।
এ অবহেলার বেদনা বোঝাতে
          কোথা হতে খুঁজে আনি
ছুরির আঘাত যেমন সহজ
          তেমন সহজ বাণী।
কারো কবিত্ব, কারো বীরত্ব,
          কারো অর্থের খ্যাতি--
কেহ-বা প্রজার সুহৃদ্‌ সহায়,
          কেহ-বা রাজার জ্ঞাতি--
তুমি আপনার বন্ধুজনেরে
          মাধুর্যে দিতে সাড়া,
ফুরাতে ফুরাতে রবে তবু তাহা
          সকল খ্যাতির বাড়া।
ভরা আষাঢ়ের যে মালতীগুলি
          আনন্দমহিমায়
আপনার দান নিঃশেষ করি
          ধুলায় মিলায়ে যায়--
আকাশে আকাশে বাতাসে তাহারা
          আমাদের চারি পাশে
তোমার বিরহ ছড়ায়ে চলেছে
          সৌরভনিশ্বাসে।
আরো দেখুন
মরণমাতা
Verses
   মরণমাতা, এই যে কচি প্রাণ,
          বুকের এ যে দুলাল তব, তোমারই এ যে দান।
                   ধুলায় যবে নয়ন আঁধা,
                   জড়ের স্তূপে বিপুল বাধা,
তখন দেখি তোমারই কোলে নবীন শোভমান।
        নবদিনের জাগরণের ধন,
গোপনে তারে লালন করে তিমির-আবরণ।
          পরদাঢাকা তোমার রথে
          বহিয়া আনো প্রকাশপথে
নূতন আশা, নূতন ভাষা, নূতন আয়োজন।
        চলে যে যায় চাহে না আর পিছু,
তোমারই হাতে সঁপিয়া যায় যা ছিল তার কিছু।
          তাহাই লয়ে মন্ত্র পড়ি
          নূতন যুগ তোলো যে গড়ি--
নূতন ভালোমন্দ কত, নূতন উঁচুনিচু।
        রোধিয়া পথ আমি না রব থামি;
প্রাণের স্রোত অবাধে চলে তোমারই অনুগামী।
                   নিখিলধারা সে স্রোত বাহি
          ভাঙিয়া সীমা চলিতে চাহি,
অচলরূপে রব না বাঁধা অবিচলিত আমি।
        সহজে আমি মানিব অবসান,
ভাবী শিশুর জনমমাঝে নিজেরে দিব দান।
          আজি রাতের যে-ফুলগুলি
          জীবনে মম উঠিল দুলি
ঝরুক তারা কালি প্রাতের ফুলেরে দিতে প্রাণ।
আরো দেখুন
7
Verses
IT IS LITTLE that remains now, the rest was spent in one careless summer. It is just enough to put in a song and sing to you; to weave in a flower- chain gently clasping your wrist; to hang in your ear like a round pink pearl, like a blushing whisper; to risk in a game one evening and utterly lose.
My boat is a frail small thing, not fit for crossing wild waves in the rain. If you but lightly step on it I shall gently row you by the shelter of the shore, where the dark water in ripples are like a dream-ruffled sleep; where the dove's cooing from the drooping branches makes the noon- day shadows plaintive. At the day's end, when you are tired, I shall pluck a dripping lily to put in your hair and take my leave.
আরো দেখুন