লেখন (5)

ভারী কাজের বোঝাই তরী কালের পারাবারে

পাড়ি দিতে গিয়ে কখন ডোবে আপন ভারে।

তার চেয়ে মোর এই ক-খানা হালকা কথার গান

হয়তো ভেসে বইবে স্রোতে তাই করে যাই দান॥  

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নিভৃত আশ্রম
Verses
      সন্ধ্যায় একেলা বসি বিজন ভবনে
      অনুপম জ্যোতির্ময়ী মাধুরীমুরতি
      স্থাপনা করিব যত্নে হৃদয়-আসনে।
      প্রেমের প্রদীপ লয়ে  করিব আরতি।
      রাখিব দুয়ার রুধি আপনার মনে,
      তাহার আলোকে রব আপন ছায়ায়--
      পাছে কেহ কুতূহলে কৌতুকনয়নে
      হৃদয়দুয়ারে এসে দেখে হেসে যায়।
      ভ্রমর যেমন থাকে কমলশয়নে,
      সৌরভসদনে, কারো পথ নাহি চায়,
      পদশব্দ নাহি গণে, কথা নাহি শোনে,
      তেমনি হইব মগ্ন পবিত্র মায়ায়।
      লোকালয়-মাঝে থাকি রব তপোবনে,
      একেলা থেকেও তবু রব সাথি-সনে।
আরো দেখুন
165
Verses
বাতাস শুধায়, "বলো তো, কমল,
      তব রহস্য কী যে।'
কমল কহিল, "আমার মাঝারে
      আমি রহস্য নিজে।'
আরো দেখুন
ধরাতল
Verses
ছোটো কথা, ছোটো গীত, আজি মনে আসে।
চোখে পড়ে যাহা-কিছু হেরি চারি পাশে।
আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী,
কূলে কূলে দেখা যায় শ্যামল ধরণী।
সবই বলে, "যাই যাই" নিমেষে নিমেষে,
ক্ষণকাল দেখি ব'লে দেখি ভালোবেসে।
তীর হতে দুঃখ সুখ দুই ভাইবোনে
মোর মুখপানে চায় করুণ নয়নে।
ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে,
মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে।
যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়ানে
আমার পরান হতে ধরার পরানে--
ভালোমন্দ দুঃখসুখ অন্ধকার-আলো,
মনে হয়, সব নিয়ে এ ধরণী ভালো।
আরো দেখুন