লেখন (153)

১৫৩

১৫৩

ধনীর প্রাসাদ বিকট ক্ষুধিত রাহু

বস্তুপিণ্ড-বোঝায় বদ্ধ বাহু।

মনে পড়ে সেই দীনের রিক্ত ঘরে

বাহু বিমুক্ত আলিঙ্গনের তরে॥  

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

17
Verses
সেই পুরাতন কালে ইতিহাস যবে
সংবাদে ছিল না মুখরিত
নিস্তব্ধ খ্যাতির যুগে--
আজিকার এইমতো প্রাণযাত্রাকল্লোলিত প্রাতে
যাঁরা যাত্রা করেছেন
মরণশঙ্কিল পথে
আত্মার অমৃত-অন্ন করিবারে দান
দূরবাসী অনাত্মীয় জনে,
দলে দলে যাঁরা
উত্তীর্ণ হন নি লক্ষ্য, তৃষানিদারুণ
মরুবালুতলে অস্থি গিয়েছেন রেখে,
সমুদ্র যাঁদের চিহ্ন দিয়েছে মুছিয়া,
অনারদ্ধ কর্মপথে
অকৃতার্থ হন নাই তাঁরা--
মিশিয়া আছেন সেই দেহাতীত মহাপ্রাণ-মাঝে
শক্তি জোগাইছে যাহা অগোচরে চিরমানবেরে--
তাঁহাদের করুণার স্পর্শ লভিতেছি
আজি এই প্রভাত-আলোকে,
তাঁহাদের করি নমস্কার।
আরো দেখুন
লটারিতে পেল পীতু
Verses
লটারিতে পেল পীতু
     হাজার পঁচাত্তর,
জীবনী লেখার লোক
     জুটিল সে-মাত্তর।
যখনি পড়িল চোখে
     চেহারাটা চেক্‌টার
'আমি পিসে' কহে এসে
     ড্রেন্‌ইন্‌স্‌পেক্‌টার।
গুরু-ট্রেনিঙের এক
     পিলেওয়ালা ছাত্তর
অযাচিত এল তার
     কন্যার পাত্তর।
আরো দেখুন
সাম্যনীতি
Verses
কহিল ভিক্ষার ঝুলি, হে টাকার তোড়া,
তোমাতে আমাতে, ভাই, ভেদ অতি থোড়া--
আদান-প্রদান হোক। তোড়া কহে রাগে,
সে থোড়া প্রভেদটুকু ঘুচে যাক আগে।
আরো দেখুন