তুমি (tumi)

     তুমি            কোন্‌ কাননের ফুল,

          তুমি          কোন্‌ গগনের তারা।

     তোমায়        কোথায় দেখেছি

          যেন           কোন্‌ স্বপনের পারা॥

 

                    কবে তুমি গেয়েছিলে,

                    আঁখির পানে চেয়েছিলে

                      ভুলে গিয়েছি।

     শুধু          মনের মধ্যে জেগে আছে,

                       ঐ নয়নের তারা॥

 

     তুমি            কথা ক'য়ো না,

          তুমি          চেয়ে চলে যাও।

     এই             চাঁদের আলোতে

          তুমি       হেসে গলে যাও।

     আমি           ঘুমের ঘোরে চাঁদের পানে

                      চেয়ে থাকি মধুর প্রাণে,

     তোমার        আঁখির মতন দুটি তারা

                      ঢালুক কিরণ-ধারা॥

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

325
Verses
RELEASE ME from my unfulfilled past clinging to me from behind making death difficult.
আরো দেখুন
মোহ
Verses
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে;
কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।
আরো দেখুন
দুই আমি
Verses
বৃষ্টি কোথায় নুকিয়ে বেড়ায়
          উড়ো মেঘের দল হয়ে,
যেই দেখা দেয় আর-এক ধারায়
          শ্রাবণ-ধারার জল হয়ে।
আমি ভাবি চুপটি করে
          মোর দশা হয় ঐ যদি!
কেই বা জানে আমি আবার
          আর-একজনও হই যদি!
একজনারেই তোমরা চেন
          আর-এক আমি কারোই না।
কেমনতরো ভাবখানা তার
          মনে আনতে পারই না।
হয়তো বা ঐ মেঘের মতোই
          নতুন নতুন রূপ ধরে
কখন যে সে ডাক দিয়ে যায়,
          কখন থাকে চুপ করে।
কখন বা সে পুবের কোণে
          আলো-নদীর বাঁধ বাঁধে,
কখন বা সে আধেক রাতে
          চাঁদকে ধরার ফাঁদ ফাঁদে।
শেষে তোমার ঘরের কথা
          মনেতে তার যেই আসে,
আমার মতন হয়ে আবার
          তোমার কাছে সেই আসে।
আমার ভিতর লুকিয়ে আছে
          দুই রকমের দুই খেলা,
একটা সে ঐ আকাশ-ওড়া,
          আরেকটা এই ভুঁই-খেলা।
আরো দেখুন