স্মৃতি (smriti )

ওই দেহ-পানে চেয়ে পড়ে মোর মনে

যেন কত শত পূর্বজনমের স্মৃতি।

সহস্র হারানো সুখ আছে ও নয়নে,

জন্ম-জন্মান্তের যেন বসন্তের গীতি।

যেন গো আমারি তুমি আত্মবিস্মরণ,

অনন্ত কালের মোর সুখ দুঃখ শোক,

কত নব জগতের কুসুমকানন,

কত নব আকাশের চাঁদের আলোক।

কত দিবসের তুমি বিরহের ব্যথা,

কত রজনীর তুমি প্রণয়ের লাজ,

সেই হাসি সেই অশ্রু সেই সব কথা

মধুর মুরতি ধরি দেখা দিল আজ।

তোমার মুখেতে চেয়ে তাই নিশিদিন

জীবন সুদূরে যেন হতেছে বিলীন।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

14
Verses
                        ওঁ
                                      শান্তিনিকেতন
রানী ও প্রশান্ত
          বর্ষ পরে বর্ষ গেছে চ'লে
      ছন্দ গাঁথিয়াছি আমি তোমাদের মিলনমঙ্গলে।
      এবার দিনের অন্তে বিরল ভাষার আশীর্বাণী
          রবির স্নেহের স্পর্শ আনি
          পশ্চিমের ক্লান্ত রশ্মি হতে
যোগ দিল তোমাদের আনন্দিত গৃহের আলোতে।
                                                         কবি
আরো দেখুন
30
Verses
সৃষ্টির চলেছে খেলা
চারি দিক হতে শত ধারে
কালের অসীম শূন্য পূর্ণ করিবারে।
সম্মুখে যা কিছু ঢালে পিছনে তলায় বারে বারে;
নিরন্তর লাভ আর ক্ষতি,
তাহাতেই দেয় তারে গতি।
কবির ছন্দের খেলা সেও থাকি থাকি
নিশ্চিহ্ন কালের গায়ে ছবি আঁকা-আঁকি।
কাল যায়, শূন্য থাকে বাকি।
এই আঁকা-মোছা নিয়ে কাব্যের সচল মরীচিকা
ছেড়ে দেয় স্থান,
পরিবর্তমান
জীবনযাত্রার করে চলমান টীকা।
মানুষ আপন-আঁকা কালের সীমায়
সান্ত্বনা রচনা করে অসীমের মিথ্যা মহিমায়,
ভুলে যায় কত-না যুগের বাণীরূপ
ভূমিগর্ভে বহিতেছে নিঃশব্দের নিষ্ঠুর বিদ্রূপ।
আরো দেখুন
91
Verses
YOU LIVE alone and unrecompensed
because they are afraid of your great worth.
আরো দেখুন