সিন্ধুতীরে (sindhutire)

হেথা নাই ক্ষুদ্র কথা, তুচ্ছ কানাকানি,

ধ্বনিত হতেছে চিরদিবসের বাণী।

চিরদিবসের রবি ওঠে, অস্ত যায়,

চিরদিবসের কবি গাহিছে হেথায়।

ধরণীর চারি দিকে সীমাশূন্য গানে

সিন্ধু শত তটিনীরে করিছে আহ্বান--

হেথায় দেখিলে চেয়ে আপনার পানে

দুই চোখে জল আসে, কেঁদে ওঠে প্রাণ।

শত যুগ হেথা বসে মুখপানে চায়,

বিশাল আকাশে পাই হৃদয়ের সাড়া।

তীব্র বক্র ক্ষুদ্র হাসি পায় যদি ছাড়া

রবির কিরণে এসে মরে সে লজ্জায়।

সবারে আনিতে বুকে বুক বেড়ে যায়,

সবারে করিতে ক্ষমা আপনারে ছাড়া।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অস্ফুট ও পরিস্ফুট
Verses
ঘটিজল বলে, ওগো মহাপারাবার,
আমি স্বচ্ছ সমুজ্জ্বল, তুমি অন্ধকার।
ক্ষুদ্র সত্য বলে, মোর পরিষ্কার কথা,
মহাসত্য তোমার মহান্‌ নীরবতা।
আরো দেখুন
এদের পানে তাকাই আমি
Verses
এদের পানে তাকাই আমি,
                 বক্ষে কাঁপে ভয়।
সব পেরিয়ে তোমায় দেখি,
                 আর তো কিছু নয়।
      একটুখানি সামনে আমার আঁধার জেগে থাকে
      সেইটুকুতে সূর্যতারা সবই আমার ঢাকে--
                 তার উপরে চেয়ে দেখি
                             আলোয় আলোময়।
ছোটো আমার বড়ো হয় যে
                 যখন টানি কাছে--
বড়ো তখন কেমন করে
                 লুকায় তারি পাছে।
      কাছের পানে তাকিয়ে আমার দিন তো গেছে কেটে,
      এবার যেন সন্ধ্যাবেলায় কাছের ক্ষুধা মেটে--
                 এতকাল যে রইলে দূরে
                             তোমারি হোক জয়।
আরো দেখুন
36
Verses
MY FETTERS, you made music in my heart. I played with you all day long and made you my ornament. We were the best of friends, my fetters. There were times when I was afraid of you, but my fear made me love you the more. You were companions of my long dark night, and I make my bow to you, before I bid you good-bye, my fetters.
আরো দেখুন