শ্রান্তি (shranti)

সুখশ্রমে আমি, সখী, শ্রান্ত অতিশয়;

পড়েছে শিথিল হয়ে শিরার বন্ধন।

অসহ্য কোমল ঠেকে কুসুমশয়ন,

কুসুমরেণুর সাথে হয়ে যাই লয়।

স্বপনের জালে যেন পড়েছি জড়ায়ে।

যেন কোন্‌ অস্তাচলে সন্ধ্যাস্বপ্নময়

রবির ছবির মতো যেতেছি গড়ায়ে,

সুদূরে মিলিয়া যায় নিখিল নিলয়।

ডুবিতে ডুবিতে যেন সুখের সাগরে

কোথাও না পাই ঠাঁই, শ্বাস রুদ্ধ হয়--

পরান কাঁদিতে থাকে মৃত্তিকার তরে।

এ যে সৌরভের বেড়া, পাষাণের নয়--

কেমনে ভাঙিতে হবে ভাবিয়া না পাই,

অসীম নিদ্রার ভারে পড়ে আছি তাই॥

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আলেখ্য
Verses
তোরে আমি রচিয়াছি রেখায় রেখায়
                 লেখনীয় নটনলেখায়।
           নির্বাকের গুহা হতে আনিয়াছি
                 নিখিলের কাছাকাছি,
                     যে সংসারে হতেছে বিচার
                       নিন্দা-প্রশংসার।
                     এই আস্পর্ধার তরে
           আছে কি নালিশ তোর রচয়িতা আমার উপরে।
                 অব্যক্ত আছিলি যবে
           বিশ্বের বিচিত্ররূপ চলেছিল নানা কলরবে।
                 নানা ছন্দে লয়ে
                       সৃজনে প্রলয়ে।
      অপেক্ষা করিয়া ছিলি শূন্যে শূন্যে, কবে কোন্‌ গুণী
                 নিঃশব্দ ক্রন্দন তোর শুনি
           সীমায় বাঁধিবে তোরে সাদায় কালোয়
                       আঁধারে আলোয়।
           পথে আমি চলেছিনু। তোর আবেদন
                       করিল ভেদন
               নাস্তিত্বের মহা-অন্তরাল
                       পরশিল মোর ভাল
                                চুপে চুপে
                       অর্ধস্ফুট স্বপ্নমূর্তিরূপে।          
           অমূর্ত সাগরতীরে রেখার আলেখ্যলোকে
                       আনিয়াছি তোকে।
                             ব্যথা কি কোথাও বাজে
                                মূর্তির মর্মের মাঝে।
                                     সুষমার অন্যথায়
           ছন্দ কি লজ্জিত হল অস্তিত্বের সত্য মর্যাদায়।
                       যদিও তাই-বা হয়
                             নাই ভয়,
                     প্রকাশের ভ্রম কোনো
                       চিরদিন রবে না কখনো।
                     রূপের মরণত্রুটি।
                             আপনিই যাবে টুটি
                                আপনারি ভারে,
           আরবার মুক্ত হবি দেহহীন অব্যক্তের পারে।
আরো দেখুন
Sympathy
Verses
IF I WERE ONLY a little puppy, not your baby, mother dear, would you say
'No' to me if I tried to eat from your dish?
Would you drive me off, saying to me, 'Get away, you naughty little puppy?'
Then go, mother, go! I will never come to you when you call me, and never let you feed me any more.
If I were only a little green parrot, and not your baby, mother dear, would you keep me chained lest I should fly away?
Would you shake your finger at me and say, 'What an ungrateful wretch of a bird! It is gnawing at its chain day and night?'
Then, go, mother, go! I will run away into the woods; I will never let you take me in your arms again.
আরো দেখুন
৬৭
Verses
৬৭
বিরহপ্রদীপে জ্বলুক দিবসরাতি
মিলনস্মৃতির নির্বাণহীন বাতি॥  
আরো দেখুন