পূর্ণ মিলন (purno milan)

নিশিদিন কাঁদি  সখী  মিলনের তরে

যে মিলন ক্ষুধাতুর মৃত্যুর মতন।

লও লও বেঁধে লও কেড়ে লও মোরে--

লও লজ্জা, লও বস্ত্র, লও আবরণ।

এ তরুণ তনুখানি লহ চুরি করে--

আঁখি হতে লও ঘুম, ঘুমের স্বপন।

জাগ্রত বিপুল বিশ্ব লও তুমি হরে,

অনন্ত কালের মোর জীবন মরণ।

বিজন বিশ্বের মাঝে মিলনশ্মশানে

নির্বাপিত সূর্যালোক লুপ্ত চরাচর,

লাজমুক্ত বাসমুক্ত দুটি নগ্ন প্রাণে

তোমাতে আমাতে হই অসীম সুন্দর।

এ কী দুরাশার স্বপ্ন, হায় গো ঈশ্বর,

তোমা ছাড়া এ মিলন আছে কোন্‌খানে!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দান
Verses
             হে উষা তরুণী,
নিশীথের সিন্ধুতীরে নিঃশব্দের মন্ত্রস্বর শুনি
যেমনি উঠিলে জেগে, দেখিলে তোমার শয্যাশেষে
             তোমারি উদ্দেশে
        রেখেছে ফুলের ডালি
                   শিশিরে প্রক্ষালি
কোন্‌ মহা-অন্ধকারে কে প্রেমিক প্রচ্ছন্ন সুন্দর।
             তোমারে দিয়েছে বর
তোমার অজ্ঞাতে
                   সুপ্তিঢাকা রাতে,
        তব শুভ্র আলোকেরে করিয়া স্মরণ
                   আগে হতে করেছে বরণ।
        নিজেরে আড়াল করি
             বর্ণে গন্ধে ভরি
                       প্রেমের দিয়েছে পরিচয়
                            ফুলেরে করিয়া বাণীময়।
মৌনী তুমি, মুগ্ধ তুমি, স্তব্ধ তুমি, চক্ষু ছলোছলো--
             কথা কও, বলো কিছু বলো,
       তোমার পাখির গানে
             পাঠাও সে-অলক্ষ্যের পানে
                   প্রতিভাষণের বাণী,
   বলো তারে-- হে অজানা, জানি আমি জানি,
             তুমি ধন্য, তুমি প্রিয়তম,
                        নিমেষে নিমেষে তুমি চিরন্তন মম।
আরো দেখুন
১০১
Verses
১০১
কর্ম আপন দিনের মজুরি রাখিতে চাহে না বাকি।
যে প্রেমে আমার চরম মূল্য তারি তরে চেয়ে থাকি॥    
আরো দেখুন
82
Verses
            হে অন্তরের ধন,
      তুমি যে বিরহী, তোমার শূন্য এ ভবন।
আমার ঘরে তোমায় আমি
একা রেখে দিলাম স্বামী,
      কোথায় যে বাহিরে আমি
            ঘুরি সকল ক্ষণ।
            হে অন্তরের ধন,
      এই বিরহে কাঁদে আমার নিখিল ভুবন।
তোমার বাঁশি নানা সুরে
আমায় খুঁজে বেড়ায় দূরে,
      পাগল হল বসন্তের এই
            দখিন সমীরণ।
আরো দেখুন