অক্ষমতা (okkhomota)

এ যেন রে অভিশপ্ত প্রেতের পিপাসা,

সলিল রয়েছে পড়ে' শুধু দেহ নাই।

এ কেবল হৃদয়ের দুর্বল দুরাশা

সাধের বস্তুর মাঝে করে চাই চাই।

দুটি চরণেতে বেঁধে ফুলের শৃঙ্খল

কেবল পথের পানে চেয়ে বসে থাকা

মানবজীবন যেন সকলি নিষ্ফল--

বিশ্ব যেন চিত্রপট, আমি যেন আঁকা।

চিরদিন বুভুক্ষিত প্রাণহুতাশন

আমারে করিছে ছাই প্রতি পলে পলে,

মহত্ত্বের আশা শুধু ভারের মতন

আমারে ডুবায়ে দেয় জড়ত্বের তলে।

কোথা সংসারের কাজে জাগ্রত হৃদয়,

কোথা রে সাহস মোর অস্থিমজ্জাময়॥

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পূর্ণা
Verses
     তুমি গো পঞ্চদশী
শুক্লা নিশার অভিসারপথে
     চরম তিথির শশী।
স্মিত স্বপ্নের আভাস লেগেছে
     বিহ্বল তব রাতে।
ক্বচিৎ চকিত বিহগকাকলি
তব যৌবনে উঠিছে আকুলি
নব আষাঢ়ের কেতকীগন্ধ-
     শিথিলিত নিদ্রাতে।
     যেন অশ্রুত বনমর্মর
তোমার বক্ষে কাঁপে থরথর।
     অগোচর চেতনার
     অকারণ বেদনার
ছায়া এসে পড়ে মনের দিগন্তে
     গোপন অশান্তি
উছলিয়া তুলে ছলছল জল
     কজ্জল-আঁখিপাতে।
আরো দেখুন
64
Verses
   প্রদোষের দেশে
          আর ভালো লাগে না গো--
   নবীন আলোকে
          জাগো, মন, জাগো জাগো।
   হারায়ো না মন
          চিরস্বপনের লোকে
   ছায়া-উপছায়া-
          জড়িত মুগ্ধ চোখে--
   নবপ্রভাতের
          পুণ্যপ্রসাদ মাগো।
আরো দেখুন
233
Verses
সত্যেরে যে জানে, তারে
      সগর্বে ভাণ্ডারে রাখে ভরি।
সত্যেরে যে ভালোবাসে
      বিনম্র অন্তরে রাখে ধরি।
আরো দেখুন