পূর্ণকাম (prunokam)

কীর্তনের সুর

 

সংসারে মন দিয়েছিনু, তুমি

          আপনি সে মন নিয়েছ।

সুখ বলে দুখ চেয়েছিনু, তুমি

          দুখ বলে সুখ দিয়েছ।

হৃদয় যাহার শতখানে ছিল

          শত স্বার্থের সাধনে,

তাহারে কেমনে কুড়ায়ে আনিলে,

          বাঁধিলে ভক্তিবাঁধনে!

 

সুখ সুখ করে দ্বারে দ্বারে মোরে

          কত দিকে কত খোঁজালে!

তুমি যে আমার কত আপনার

          এবার সে কথা বোঝালে।

করুণা তোমার কোন্‌ পথ দিয়ে

          কোথা নিয়ে যায় কাহারে!

সহসা দেখিনু নয়ন মেলিয়ে

          এনেছ তোমারি দুয়ারে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

7
Verses
                   জীবনে আমার যত আনন্দ
                             পেয়েছি দিবসরাত
                   সবার মাঝারে তোমারে আজিকে
                             স্মরিব জীবননাথ।
যেদিন তোমার জগৎ নিরখি
হরষে পরান উঠেছে পুলকি
সেদিন আমার নয়নে হয়েছে
       তোমারি নয়নপাত।
                   সব আনন্দ-মাঝারে তোমারে
                             স্মরিব জীবননাথ।
                   বার বার তুমি আপনার হাতে
                             স্বাদে গন্ধে ও গানে
                   বাহির হইতে পরশ করেছ
                             অন্তর-মাঝখানে।
পিতা মাতা ভ্রাতা প্রিয় পরিবার,
মিত্র আমার, পুত্র আমার,
সকলের সাথে হৃদয়ে প্রবেশি
       তুমি আছো মোর সাথ।
                   সব আনন্দ-মাঝারে তোমারে
                             স্মরিব জীবননাথ।
আরো দেখুন
বিচ্ছেদ
Verses
      ব্যাকুল নয়ন মোর, অস্তমান রবি,
      সায়াহ্নে মেঘাবনত পশ্চিম গগনে,
      সকলে দেখিতেছিল সেই মুখচ্ছবি--
      একা সে চলিতেছিল আপনার মনে।
      ধরণী ধরিতেছিল কোমল চরণ,
      বাতাস লভিতেছিল বিমল নিশ্বাস,
      সন্ধ্যার আলোক-আঁকা দুখানি নয়ন
      ভুলায়ে লইতেছিল পশ্চিম আকাশ।
      রবি তারে দিতেছিল আপন কিরণ,
      মেঘ তারে দিতেছিল স্বর্ণময় ছায়া,
      মুগ্ধহিয়া পথিকের উৎসুক নয়ন
      মুখে তার দিতেছিল প্রেমপূর্ণ মায়া।
      চারি দিকে শস্যরাশি চিত্রসম স্থির,
      প্রান্তে নীল নদীরেখা, দূর পরপারে
      শুভ্র চর, আরো দূরে বনের তিমির
      দহিতেছে অগ্নিদীপ্তি দিগন্ত-মাঝারে।
      দিবসের শেষ দৃষ্টি-- অন্তিম মহিমা--
      সহসা ঘেরিল তারে কনক-আলোকে,
      বিষণ্ণ কিরণপটে মোহিনী প্রতিমা
      উঠিল প্রদীপ্ত হয়ে অনিমেষ চোখে।
      নিমেষে ঘুরিল ধরা, ডুবিল তপন,
      সহসা সম্মুখে এল ঘোর অন্তরাল--
      নয়নের দৃষ্টি গেল, রহিল স্বপন,
      অনন্ত আকাশ, আর ধরণী বিশাল।
আরো দেখুন
231
Verses
সখার কাছেতে প্রেম
      চান ভগবান,
দাসের কাছেতে নতি
      চাহে শয়তান।
আরো দেখুন