বিদায় (biday 2)

ক্ষমা করো, ধৈর্য ধরো,

হউক সুন্দরতর

       বিদায়ের ক্ষণ।

মৃত্যু নয়, ধ্বংস নয়,

নহে বিচ্ছেদের ভয়--

       শুধু সমাপন।

শুধু সুখ হতে স্মৃতি,

শুধু ব্যথা হতে গীতি,

       তরী হতে তীর,

খেলা হতে খেলাশ্রান্তি,

বাসনা হইতে শান্তি,

       নভ হতে নীড়।

 

দিনান্তের নম্র কর

পড়ুক মাথার 'পর

       আঁখি-'পরে ঘুম,

হৃদয়ের পত্রপুটে

গোপনে উঠুক ফুটে

       নিশার কুসুম।

আরতির শঙ্খরবে

নামিয়া আসুক তবে

       পূর্ণপরিণাম--

হাসি নয়, অশ্রু নয়,

উদার বৈরাগ্যময়

       বিশাল বিশ্রাম।

 

প্রভাতে যে পাখি সবে

গেয়েছিল কলরবে

       থামুক এখন।

প্রভাতে যে ফুলগুলি

জেগেছিল মুখ তুলি

       মুদুক নয়ন।

প্রভাতে যে বায়ুদল

ফিরেছিল সচঞ্চল

       যাক থেমে যাক।

নীরবে উদয় হোক

অসীম নক্ষত্রলোক

       পরম নির্বাক্‌।

 

হে মহাসুন্দর শেষ

হে বিদায় অনিমেষ,

       হে সৌম্য বিষাদ,

ক্ষণেক দাঁড়াও স্থির,

মুছায়ে নয়ননীর

       করো আশীর্বাদ।

ক্ষণেক দাঁড়াও স্থির,

পদতলে নমি শির,

       তব যাত্রাপথে,

নিষ্কম্প প্রদীপ ধরি

নিঃশব্দে আরতি করি

       নিস্তব্ধ জগতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

7
Verses
IT IS LITTLE that remains now, the rest was spent in one careless summer. It is just enough to put in a song and sing to you; to weave in a flower- chain gently clasping your wrist; to hang in your ear like a round pink pearl, like a blushing whisper; to risk in a game one evening and utterly lose.
My boat is a frail small thing, not fit for crossing wild waves in the rain. If you but lightly step on it I shall gently row you by the shelter of the shore, where the dark water in ripples are like a dream-ruffled sleep; where the dove's cooing from the drooping branches makes the noon- day shadows plaintive. At the day's end, when you are tired, I shall pluck a dripping lily to put in your hair and take my leave.
আরো দেখুন
215
Verses
MISTAKES LIVE in the neighbourhood of truth
and therefore delude us.
আরো দেখুন
26
Verses
THE BEGGAR IN me lifted his lean hands to the starless sky and cried into night's ear with his hungry voice.
His prayers were to the blind Darkness who lay like a fallen god in a desolate heaven of lost hopes.
The cry of desire eddied round a chasm of despair, a wailing bird
circling its empty nest.
But when morning dropped anchor at the rim of the East, the beggar m me leapt and cried:
'Blessed am I that the deaf night denied me-that its coffer was empty.'
He cried, 'O Life, O Light, you are precious! and precious is the joy that at last has known you!'
আরো দেখুন