প্রভাতে (probhate)

এক রজনীর বরষনে শুধু

              কেমন করে

       আমার ঘরের সরোবর আজি

              উঠেছে ভরে।

       নয়ন মেলিয়া দেখিলাম ওই

       ঘন নীল জল করে থইথই,

       কূল কোথা এর, তল মেলে কই,

              কহো গো মোরে--

       এক বরষায় সরোবর দেখো

              উঠেছে ভরে।

 

       কাল রজনীতে কে জানিত মনে

              এমন হবে

       ঝরঝর বারি তিমিরনিশীথে

              ঝরিল যবে--

       ভরা শ্রাবণের নিশি দু-পহরে

       শুনেছিনু শুয়ে দীপহীন ঘরে

       কেঁদে যায় বায়ু পথে প্রান্তরে

              কাতর রবে--

       তখন সে রাতে কে জানিত মনে

              এমন হবে।

 

       হেরো হেরো মোর অকূল অশ্রু-

              সলিলমাঝে

       আজি এ অমল কমলকান্তি

              কেমনে রাজে।

       একটিমাত্র শ্বেত শতদল

       আলোকপুলকে করে ঢলঢল,

       কখন ফুটিল বল্‌ মোরে বল্‌

              এমন সাজে

       আমার অতল অশ্রুসাগর-

              সলিলমাঝে!

 

       আজি একা বসে ভাবিতেছি মনে

              ইহারে দেখি,

       দুখযামিনীর বুক-চেরা ধন

              হেরিনু এ কী।

       ইহারি লাগিয়া হৃদ্‌বিদারণ,

       এত ক্রন্দন, এত জাগরণ,

       ছুটেছিল ঝড় ইহারি বদন

              বক্ষে লেখি।

       দুখযামিনীর বুক-চেরা ধন

              হেরিনু এ কী।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ও আমার মন যখন জাগলি না রে
Verses
ও আমার        মন যখন জাগলি না রে
     তোর         মনের মানুষ এল দ্বারে।
         তার              চলে যাবার শব্দ শুনে
                            ভাঙল রে ঘুম--
         ও তোর           ভাঙল রে ঘুম অন্ধকারে।
            মাটির 'পরে আঁচল পাতি'
            একলা কাটে নিশীথ রাতি,
তার       বাঁশি বাজে আঁধার-মাঝে
                             দেখি না যে চক্ষে তারে।
ওরে       তুই যাহারে দিলি ফাঁকি
            খুঁজে তারে পায় কি আঁখি?
এখন       পথে ফিরে পাবি কি রে
                            ঘরের বাহির করলি যারে।
আরো দেখুন
248
Verses
MAN is worse than an animal when he is an animal.
আরো দেখুন
44
Verses
REJOICE!
For Night's fetters have broken, the dreams have vanished.
Thy word has rent its veils, the buds of morning are opened; awake,
0 sleeper!
Light's greetings spread from the East to the West,
And at the ramparts of the ruined prison rise the paeans of Victory!
আরো দেখুন