৪২ (nijer hate uparjone)

নিজের হাতে উপার্জনে

  সাধনা নেই সহিষ্ণুতার।

পরের কাছে হাত পেতে খাই,

  বাহাদুরি তারি গুঁতার।

কৃপণ দাতার অন্নপাকে

ডাল যদি বা কমতি থাকে

গাল-মিশানো গিলি তো ভাত--

  নাহয় তাতে নেইকো সুতার।

নিজের জুতার পাত্তা না পাই,

  স্বাদ পাওয়া যায় পরের জুতার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

278
Verses
ONE WORD keep for me in thy silence, O World, when I am dead, 'I have loved.'
আরো দেখুন
118
Verses
IN THE ENDLESS paths of the world;
among numberless activities,
her nature is scattered
with all that is unattained in her and incomplete.
By the sick-bed around one eager aim
she appears as a new vision
complete in her being,
where all the goodness of all things
becomes centred in her,
in her touch, in her sleepless anxious eyes.
আরো দেখুন
দূর
Verses
পুজোর ছুটি আসে যখন
          বকসারেতে যাবার পথে--
দূরের দেশে যাচ্ছি ভেবে
          ঘুম হয় না কোনো মতে।
সেখানে যেই নতুন বাসায়
          হপ্তা দুয়েক খেলায় কাটে
দূর কি আবার পালিয়ে আসে
          আমাদেরি বাড়ির ঘাটে!
দূরের সঙ্গে কাছের কেবল
          কেনই যে এই লুকোচুরি,
দূর কেন যে করে এমন
          দিনরাত্তির ঘোরাঘুরি।
আমরা যেমন ছুটি হলে
          ঘরবাড়ি সব ফেলে রেখে
রেলে চড়ে পশ্চিমে যাই
          বেরিয়ে পড়ি দেশের থেকে,
তেমনিতরো সকালবেলা
          ছুটিয়ে আলো আকাশেতে
রাতের থেকে দিন যে বেরোয়
          দূরকে বুঝি খুঁজে পেতে?
সে-ও তো যায় পশ্চিমেতেই,
          ঘুরে ঘুরে সন্ধ্যে হলে,
তখন থেকে রাতের মাঝেই
          দূর সে আবার গেছে চলে।
সবাই যেন পলাতকা
          মন টেকে না কাছের বাসায়।
দলে দলে পলে পলে
          কেবল চলে দূরের আশায়।
পাতায় পাতায় পায়ের ধ্বনি,
          ঢেউয়ে ঢেউয়ে ডাকাডাকি,
হাওয়ায় হাওয়ায় যাওয়ার বাঁশি
          কেবল বাজে থাকি থাকি।
আমায় এরা যেতে বলে,
          যদি বা যাই, জানি তবে
দূরকে খুঁজে খুঁজে শেষে
          মায়ের কাছেই ফিরতে হবে।
আরো দেখুন