১৭ (idilpurete bas norohori shorma)

ইদিলপুরেতে বাস নরহরি শর্মা,

হঠাৎ খেয়াল গেল যাবেই সে বর্মা।

দেখবে-শুনবে কে যে তাই নিয়ে ভাবনা,

রাঁধবে বাড়বে, দেবে গোরুটাকে জাবনা--

সহধর্মিণী নেই, খোঁজে সহধর্মা।

গেল তাই খণ্ডালা, গেল তাই অণ্ডালে,

মহা রেগে গাল দেয় রেলগাড়ি-চণ্ডালে,

সাথি খুঁজে সে বেচারা কী গলদ্‌ঘর্মা--

বিস্তর ভেবে শেষে গেল সে কোডর্মা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

11
Verses
রূপনারানের কূলে
জেগে উঠিলাম,
জানিলাম এ জগৎ
স্বপ্ন নয়।
রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ,
চিনিলাম আপনারে
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায়;
সত্য যে কঠিন,
কঠিনেরে ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।
আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন,
সত্যের দারুণ মূল্য লাভ করিবারে,
মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।
আরো দেখুন
20
Verses
রোগদুঃখ রজনীর নীরন্ধ্র আঁধারে
যে আলোকবিন্দুটিরে ক্ষণে ক্ষণে দেখি,
মনে ভাবি, কী তার নির্দেশ।
পথের পথিক যথা জানালার রন্ধ্র দিয়ে
উৎসব-আলোর পায় একটুকু খণ্ডিত আভাস,
সেইমতো যে রশ্মি অন্তরে আসে
সে দেয় জানায়ে--
এই ঘন আবরণ উঠে গেলে
অবিচ্ছেদে দেখা দিবে
দেশহীন কালহীন আদিজ্যোতি,
শাশ্বত প্রকাশপারাবার,
সূর্য যেথা করে সন্ধ্যাস্নান,
যেথায় নক্ষত্র যত মহাকায় বুদ্‌বুদের মতো।
উঠিতেছে ফুটিতেছে--
সেথায় নিশান্তে যাত্রী আমি
চৈতন্যসাগর-তীর্থপথে।
আরো দেখুন
56
Verses
WITH A SWORD in his right hand and a flower in his left he comes.
He breaks open thy door.
He comes not to beg but to fight and conquer.
He breaks open thy door.
He marches through the path of death into thy life.
He takes possession of everything thou hast, and will never be
content with only a portion.
He breaks open thy door.
আরো দেখুন