৫৩ (gobburajar pate)

গব্বুরাজার পাতে

ছাগলের কোর্‌মাতে

     যবে দেখা গেল তেলা-

         পোকাটা

রাজা গেল মহা চ'টে,

চীৎকার করে ওঠে,--

     'খানসামা কোথাকার

         বোকাটা।'

মন্ত্রী জুড়িয়া পাণি

কহে, 'সবই এক প্রাণী।'

     রাজার ঘুচিয়া গেল

         ধোঁকাটা।

জীবের শিবের প্রেমে

একদম গেল থেমে

     মেঝে তার তলোয়ার

         ঠোকাটা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

113
Verses
BEAUTY is truth's smile
when she beholds her own face
in a perfect mirror.
আরো দেখুন
13
Verses
II. 37. angadhiya deva
O LORD Increate, who will serve Thee?
Every votary offers his worship to the God of his own creation: each day he receives service
None seek Him, the Perfect: Brahma, the Indivisible Lord.
They believe in ten Avatars; but no Avatar can be the Infinite Spirit, for he suffers the results of his deeds:
The Supreme One must be other than this.
The Yogi, the Sanyasi, the Ascetics, are disputing one with another:
Kabir says, 'O brother! he who has seen that radiance of love, he is saved.'
আরো দেখুন
মেঘ
Verses
আদি অন্ত হারিয়ে ফেলে
সাদা কালো আসন মেলে
     পড়ে আছে আকাশটা খোশ-খেয়ালি,
আমরা যে সব রাশি রাশি
মেঘের পুঞ্জ ভেসে আসি,
     আমার তারি খেয়াল, তারি হেঁয়ালি।
মোদের কিছু ঠিক-ঠিকানা নাই,
আমরা আসি, আমরা চলে যাই।
ওই-যে সকল জ্যোতির মালা
গ্রহতারা রবির ডালা
     জুড়ে আছে নিত্যকালের পসরা,
ওদের হিসেব পাকা খাতায়
আলোর লেখা কালো পাতায়,
     মোদের তরে আছে মাত্র খসড়া--
রঙ-বেরঙের কলম দিয়ে এঁকে
যেমন খুশি মোছে আবার লেখে।
আমরা কভু বিনা কাজে
ডাক দিয়ে যাই মাঝে মাঝে,
     অকারণে মুচকে হাসি হামেশা।
তাই বলে সব মিথ্যে নাকি।
বৃষ্টি সে তো নয়কো ফাঁকি,
     বজ্রটা তো নিতান্ত নয় তামাশা।
শুধু আমরা থাকি নে কেউ ভাই,
হাওয়ায় আসি হাওয়ায় ভেসে যাই।
আরো দেখুন