৯৪ (birale machhete halo sokhyo)

    বিড়ালে মাছেতে হল সখ্য।

    বিড়াল কহিল, 'ভাই ভক্ষ্য,

  বিধাতা স্বয়ং জেনো সর্বদা কন তোরে--

  ঢোকো গিয়ে বন্ধুর রসময় অন্তরে,

         সেখানে নিজেরে তুমি সযতনে রক্ষ।

ঐ দেখো পুকুরের ধারে আছে ঢালু ডাঙা,

ঐখানে সয়তান বসে থাকে মাছরাঙা,

       কেন মিছে হবে ওর চঞ্চুর লক্ষ্য'!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

17
Verses
THESE LITTLE thoughts are the rustle of leaves; they have their whisper of joy in my mind.
আরো দেখুন
বৃদ্ধ কবি
Verses
মন হতে প্রেম যেতেছে শুকায়ে
          জীবন হতেছে শেষ,
শিথিল কপোল মলিন নয়ন
          তুষার-ধবল কেশ!
পাশেতে আমার নীরবে পড়িয়া
          অযতনে বীণাখানি,
বাজাবার বল নাইকো এ হাতে
          জড়িমা জড়িত বাণী!
গীতিময়ী মোর সহচরী বীণা!
          হইল বিদায় নিতে;
আর কি পারিবি ঢালিবারে তুই
          অমৃত আমার চিতে?
তবু একবার আর-একবার
          ত্যজিবার আগে প্রাণ,
মরিতে মরিতে গাহিয়া লইব
          সাধের সে-সব গান!
দুলিবে আমার সমাধি-উপরে
          তরুগণ শাখা তুলি,
বনদেবতারা গাইবে তখন
          মরণের গানগুলি!
আরো দেখুন
একটি একটি করে তোমার
Verses
       একটি একটি করে তোমার
              পুরানো তার খোলো,
       সেতারখানি নূতন বেঁধে তোলো।
                                  ভেঙে গেছে দিনের মেলা,
                                  বসবে সভা সন্ধ্যাবেলা,
                                  শেষের সুর যে বাজাবে তার
                                         আসার সময় হল--
                                      সেতারখানি নূতন বেঁধে তোলো।
       দুয়ার তোমার খুলে দাও গো
                    আঁধার আকাশ-'পরে,
       সপ্তলোকের নীরবতা  
                    আসুক তোমার ঘরে।
                           এতদিন যে গেয়েছ গান
                           আজকে তারি হোক অবসান,
                           এ যন্ত্র যে তোমার যন্ত্র
                                  সেই কথাটাই ভোলো।
                                সেতারখানি নূতন বেঁধে তোলো।
আরো দেখুন