৭২ (bedonay sara mon)

বেদনায় সারা মন

    করতেছে টনটন্‌

         শ্যালী কথা বলল না

              সেই বৈরাগ্যে।

মরে গেলে ট্রাস্‌টিরা

    করে দিক বণ্টন

         বিষয়-আশয় যত--

              সবকিছু যাক গে।

উমেদারি-পথে আহা

       ছিল যাহা সঙ্গী--

কোথা সে শ্যামবাজার

       কোথা চৌরঙ্গি--

    সেই ছেঁড়া ছাতা চোরে

            নেয় নাই ভাগ্যে--

আর আছে ভাঙা ঐ

    হ্যারিকেন লণ্ঠন,

         বিশ্বের কাজে তারা

              লাগে যদি লাগ্‌ গে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

18
Verses
তোমার বীণায় কত তার আছে
      কত-না সুরে,
আমি তার সাথে আমার তারটি
      দিব গো জুড়ে।
তার পর হতে প্রভাতে সাঁঝে
তব বিচিত্র রাগিণীমাঝে
আমারো হৃদয় রণিয়া রণিয়া
      বাজিবে তবে।
তোমার সুরেতে আমার পরান
      জড়ায়ে রবে।
তোমার তারায় মোর আশাদীপ
     রাখিব জ্বালি।
তোমার কুসুমে আমার বাসনা
     দিব গো ঢালি।
তার পর হতে নিশীথে প্রাতে
তব বিচিত্র শোভার সাথে
আমারো হৃদয় জ্বলিবে ফুটিবে,
     দুলিবে সুখে--
মোর পরানের ছায়াটি পড়িবে
     তোমার মুখে।
আরো দেখুন
35
Verses
চারি দিকে বিবাদ বিদ্বেষ,
         মনে হয় নাই তার শেষ।
ক্ষমা যদি চিত্তে রাখি, তবে
         শান্তিলাভ হবে।
আরো দেখুন
70
Verses
লেখা যদি চাও এখনি
   লিখে দেবে মোর লেখনী।
সে-লেখা কিন্তু শুধু মসীরেখা
   সে-কথা কি আজো শেখো নি?
খেয়াল ঢুকেছে মাথাতে
   ভরে নেবে কিছু খাতাতে,
      কতক্ষণ হায়
      ধরে রাখা যায়--
         শিশির পদ্মপাতাতে।
আরো দেখুন