প্রতিজ্ঞা (protigya)

আমি       হব না তাপস, হব না, হব না,

            যেমনি বলুন যিনি।

আমি       হব না তাপস নিশ্চয় যদি

            না মেলে তপস্বিনী।

আমি       করেছি কঠিন পণ

যদি        না মিলে বকুলবন,

যদি        মনের মতন মন

            না পাই জিনি,

তবে       হব না তাপস, হব না, যদি না

            পাই সে তপস্বিনী।

 

আমি       ত্যজিব না ঘর, হব না বাহির

            উদাসীন সন্ন্যাসী,

যদি        ঘরের বাহিরে না হাসে কেহই

            ভুবন-ভুলানো হাসি।

যদি        না উড়ে নীলাঞ্চল

মধুর       বাতাসে বিচঞ্চল,

যদি        না বাজে কাঁকন মল

            রিনিক-ঝিনি--

আমি       হব না তাপস, হব না, যদি না

            পাই গো তপস্বিনী।

 

আমি       হব না তাপস, তোমার শপথ,

            যদি সে তপের বলে

কোনো     নূতন ভুবন না পারি গড়িতে

            নূতন হৃদয়-তলে।

যদি        জাগায়ে বীণার তার

কারো      টুটিয়া মরম-দ্বার,

কোনো     নূতন আঁখির ঠার

            না লই চিনি

আমি       হব না তাপস, হব না, হব না,

            না পেলে তপস্বিনী।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

253
Verses
IS NOT THIS mountain like a flower, with its petals of hills, drinking the sunlight?
আরো দেখুন
মালা হতে খসে-পড়া
Verses
মালা হতে খসে-পড়া ফুলের একটি দল
মাথায় আমার ধরতে দাও গো ধরতে দাও।
ওই মাধুরী-সরোবরের নাই যে কোথাও তল--
হোথায় আমায় ডুবতে দাও গো মরতে দাও।
দাও গো মুছে আমার ভালে অপমানের লিখা,
নিভৃতে আজ বন্ধু, তোমার আপন হাতের টিকা
ললাটে মোর পরতে দাও গো পরতে দাও।
বহুক তোমার ঝড়ের হাওয়া আমার ফুলবনে,
শুকনো পাতা মলিন কুসুম ঝরতে দাও।
পথ জুড়ে যা পড়ে আছে আমার এ জীবনে
দাও গো তাদের সরতে দাও গো সরতে দাও।
তোমার মহাভাণ্ডারেতে আছে অনেক ধন,
কুড়িয়ে বেড়াই মুঠা ভ'রে, ভরে না তায় মন--
অন্তরেতে জীবন আমার ভরতে দাও।
আরো দেখুন
29
Verses
I HAVE MET THEE where the night touches the edge of the day; where the light startles the darkness into dawn, and the waves carry the kiss of the one shore to the other.
From the heart of the fathomless blue comes one golden call, and across the dusk of tears I try to gaze at thy face and know not for certain if thou art seen.
আরো দেখুন