সমালোচক (somalochak)

কানা-কড়ি পিঠ তুলি কহে টাকাটিকে,

তুমি ষোলো আনা মাত্র, নহ পাঁচ সিকে।

টাকা কয়, আমি তাই, মূল্য মোর যথা,

তোমার যা মূল্য তার ঢের বেশি কথা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তথাপি
Verses
তুমি যদি আমায় ভালো না বাস
            রাগ করি যে এমন আমার সাধ্য নাই--
এমন কথার দেব নাকো আভাসও,
            আমারো মন তোমার পায়ে বাধ্য নাই।
নাইকো আমার কোনো গরব-গরিমা--
            যেমন করেই কর আমায় বঞ্চিত
তুমি না রও তোমার সোনার প্রতিমা
            রবে আমার মনের মধ্যে সঞ্চিত।
কিন্তু তবু তুমিই থাকো, সমস্যা যাক ঘুচি।
স্মৃতির চেয়ে আসলটিতেই আমার অভিরুচি।
দৈবে স্মৃতি হারিয়ে যাওয়া শক্ত নয়
            সেটা কিন্তু বলে রাখাই সংগত।
তাহা ছাড়া যারা তোমার ভক্ত নয়
            নিন্দা তারা করতে পারে অন্তত।
তাহা ছাড়া চিরদিন কি কষ্টে যায়?
            আমারো এই অশ্রু হবে মার্জনা।
ভাগ্যে যদি একটি কেহ নষ্টে যায়
            সান্ত্বনার্থে হয়তো পাব চার জনা।
কিন্তু তবু তুমিই থাকো, সমস্যা যাক ঘুচি।
চারের চেয়ে একের 'পরেই আমার অভিরুচি।
আরো দেখুন
দুরাকাঙক্ষা
Verses
          কেন নিবে গেল বাতি।
আমি      অধিক যতনে ঢেকেছিনু তারে
          জাগিয়া বাসররাতি,
          তাই নিবে গেল বাতি।
          কেন ঝরে গেল ফুল।
আমি      বক্ষে চাপিয়া ধরেছিনু তারে
          চিন্তিত ভয়াকুল,
          তাই ঝরে গেল ফুল।
          কেন মরে গেল নদী।
আমি      বাঁধ বাঁধি তারে চাহি ধরিবারে
          পাইবারে নিরবধি,
          তাই মরে গেল নদী।
          কেন ছিঁড়ে গেল তার।
আমি      অধিক আবেগে প্রাণপণ বলে
          দিয়েছিনু ঝংকার,
          তাই ছিঁড়ে গেল তার।
আরো দেখুন
78
Verses
আরো চাই যে, আরো চাই গো-
            আরো যে চাই।
ভাণ্ডারী যে সুধা আমায়
            বিতরে নাই।
সকালবেলার আলোয় ভরা
এই যে আকাশ-বসুন্ধরা
এরে আমার জীবন-মাঝে
            কুড়ানো চাই--
সকল ধন যে বাইরে আমার,
            ভিতরে নাই।
ভাণ্ডারী যে সুধা আমায়
            বিতরে নাই।
প্রাণের বীণায় আরো আঘাত
            আরো যে চাই।
গুণীর পরশ পেয়ে সে যে
            শিহরে নাই।
দিন-রজনীর বাঁশি পুরে
যে গান বাজে অসীম সুরে,
তারে আমার প্রাণের তারে
            বাজানো চাই।
আপন গান যে দূরে তাহার
            নিয়ড়ে নাই।
গুণীর পরশ পেয়ে সে যে
            শিহরে নাই।
আরো দেখুন