৭৮ (aro chai je aro chai je)

আরো চাই যে, আরো চাই গো-

            আরো যে চাই।

ভাণ্ডারী যে সুধা আমায়

            বিতরে নাই।

সকালবেলার আলোয় ভরা

এই যে আকাশ-বসুন্ধরা

 

এরে আমার জীবন-মাঝে

            কুড়ানো চাই--

সকল ধন যে বাইরে আমার,

            ভিতরে নাই।

ভাণ্ডারী যে সুধা আমায়

            বিতরে নাই।

 

প্রাণের বীণায় আরো আঘাত

            আরো যে চাই।

গুণীর পরশ পেয়ে সে যে

            শিহরে নাই।

দিন-রজনীর বাঁশি পুরে

যে গান বাজে অসীম সুরে,

তারে আমার প্রাণের তারে

            বাজানো চাই।

আপন গান যে দূরে তাহার

            নিয়ড়ে নাই।

গুণীর পরশ পেয়ে সে যে

            শিহরে নাই।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

19
Verses
IF THOU speakest not I will fill my heart with thy silence and endure it. I will keep still and wait like the night with starry vigil and its head bent low with patience.
The morning will surely come, the darkness will vanish, and thy voice pour down in golden streams breaking through the sky.
Then thy words will take wing in songs from every one of my birds' nests, and thy melodies will break forth in flowers in all my forest groves.
আরো দেখুন
দুয়োরানী
Verses
ইচ্ছে করে মা, যদি তুই
          হতিস দুয়োরানী!
ছেড়ে দিতে এমনি কি ভয়
          তোমার এ ঘরখানি।
ঐখানে ঐ পুকুরপারে
জিয়ল গাছের বেড়ার ধারে
ও যেন ঘোর বনের মধ্যে
          কেউ কোত্থাও নেই।
ঐখানে ঝাউতলা জুড়ে
বাঁধব মোরা ছোট্ট কুঁড়ে,
শুকনো পাতা বিছিয়ে ঘরে
          থাকব দুজনেই।
বাঘ ভাল্লুক অনেক আছে
আসবে না কেউ তোমার কাছে,
দিনরাত্তির কোমর বেঁধে
থাকব পাহারাতে।
রাক্ষসেরা ঝোপে ঝাড়ে
মারবে উঁকি আড়ে আড়ে
দেখবে আমি দাঁড়িয়ে আছি
          ধনুক নিয়ে হাতে।
আঁচলেতে খই নিয়ে তুই
          যেই দাঁড়াবি দ্বারে
অমনি যত বনের হরিণ
          আসবে সারে সারে।
শিংগুলি সব আঁকাবাঁকা,
গায়েতে দাগ চাকা চাকা,
লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে
          পায়ের কাছে এসে।
ওরা সবাই আমায় বোঝে,
করবে না ভয় একটুও যে,
হাত বুলিয়ে দেব গায়ে,
          বসবে কাছে ঘেঁষে।
ফলসা-বনে গাছে গাছে
ফল ধরে মেঘ করে আছে,
ঐখানেতে ময়ূর এসে
          নাচ দেখিয়ে যাবে।
শালিখরা সব মিছিমিছি
লাগিয়ে দেবে কিচিমিচি,
কাঠবেড়ালি লেজটি তুলে
          হাত থেকে ধান খাবে।
দিন ফুরোবে, সাঁজের আঁধার
          নামবে তালের গাছে।
তখন এসে ঘরের কোণে
          বসব কোলের কাছে।
থাকবে না তোর কাজ কিছু তো,
রইবে না তোর কোনো ছুতো,
রূপ-কথা তোর বলতে হবে
          রোজই নতুন করে।
সীতার বনবাসের ছড়া
সবগুলি তোর আছে পড়া;
সুর করে তাই আগাগোড়া
          গাইতে হবে তোরে।
তার পরে যেই অশথবনে
ডাকবে পেঁচা, আমার মনে
একটুখানি ভয় করবে
          রাত্রি নিষুত হলে।
তোমার বুকে মুখটি গুঁজে
ঘুমেতে চোখ আসবে বুজে
তখন আবার বাবার কাছে
          যাস নে যেন চলে!
আরো দেখুন
এসো হে এসো, সজল ঘন
Verses
এসো হে এসো, সজল ঘন,
       বাদলবরিষনে--
বিপুল তব শ্যামল স্নেহে
       এসো হে এ জীবনে।
                    এসো হে গিরিশিখর চুমি,
                    ছায়ায় ঘিরি কাননভূমি--
                    গগন ছেয়ে এসো হে তুমি
                           গভীর গরজনে।
ব্যথিয়ে উঠে নীপের বন
       পুলকভরা ফুলে।
উছলি উঠে কলরোদন
       নদীর কূলে কূলে।
                    এসো হে এসো হৃদয়ভরা,
                    এসো হে এসো পিপাসা-হরা,
                    এসো হে আঁখি-শীতল-করা
                           ঘনায়ে এসো মনে।
আরো দেখুন