প্রকারভেদ (prokarbhed)

বাবলাশাখারে বলে আম্রশাখা, ভাই,

উনানে পুড়িয়া তুমি কেন হও ছাই?

হায় হায়, সখী, তব ভাগ্য কী কঠোর!

বাবলার শাখা বলে, দুঃখ নাহি মোর।

বাঁচিয়া সফল তুমি, ওগো চূতলতা,

নিজেরে করিয়া ভস্ম মোর সফলতা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

21
Verses
সকালে জাগিয়া উঠি
ফুলদানে দেখিনু গোলাপ;
প্রশ্ন এল মনে--
যুগ-যুগান্তের আবর্তনে
সৌন্দর্যের পরিণামে যে শক্তি তোমারে আনিয়াছে
অপূর্ণের কুৎসিতের প্রতি পদে পীড়ন এড়ায়ে,
সে কি অন্ধ, সে কি অন্যমনা,
সেও কি বৈরাগ্যব্রতী সন্ন্যাসীর মতো
সুন্দরে ও অসুন্দরে ভেদ নাহি করে--
শুধু জ্ঞানক্রিয়া, শুধু বলক্রিয়া তার,
বোধের নাইকো কোনো কাজ?
কারা তর্ক করে বলে, সৃষ্টির সভায়
সুশ্রী কুশ্রী বসে আছে সমান আসনে--
প্রহরীর কোনো বাধা নাই।
আমি কবি তর্ক নাহি জানি,
এ বিশ্বেরে দেখি তার সমগ্র স্বরূপে--
লক্ষকোটি গ্রহতারা আকাশে আকাশে
বহন করিয়া চলে প্রকাণ্ড সুষমা,
ছন্দ নাহি ভাঙে তার সুর নাহি বাধে,
বিকৃতি না ঘটায় স্খলন;
ঐ তো আকাশে দেখি স্তরে স্তরে পাপড়ি মেলিয়া
জ্যোতির্ময় বিরাট গোলাপ।
আরো দেখুন
58
Verses
নূতন সংসারখানি সৃষ্টি করো আপন শক্তিতে
হৃদয়সম্পদ দিয়ে, হে শোভনা, স্নেহে ও ভক্তিতে
পুণ্যে ও সেবায়--থাকো লক্ষ্মীর আসনে শুভব্রতা।
তোমাদের সম্মিলিত প্রাণের যুগল তরুলতা
সুলগ্নে রোপিত হল-- দেবতার প্রসাদ বর্ষণ
নববর্ষধারা-সাথে আজি তারা করুক গ্রহণ,
পূর্ণ হোক প্রেমরসে, মাধুর্যের ধরুক মঞ্জরী
চির সুন্দরের দান, উঠুক সকল শাখা ভরি
বিশ্বের সেবার তরে সরস কল্যাণময় ফল,
বিস্তার করুক শান্তি স্নিগ্ধ তার শ্যামচ্ছায়াতল!
আরো দেখুন
68
Verses
শ্রাবণের           ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে
তোমারি           সুরটি আমার মুখের 'পরে বুকের 'পরে।
পুরবের            আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে-
নিশীথের          অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে,
নিশিদিন           এই জীবনের সুখের 'পরে দুঃখের 'পরে
শ্রাবণের           ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে।
যে শাখায়         ফুল ফোটে না ফল ধরে না একেবারে
তোমার ওই       বাদল-বায়ে দিক জাগায়ে সেই শাখারে।
যা-কিছু            জীর্ণ আমার দীর্ণ আমার জীবনহারা
তাহারি             স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা।
নিশিদিন            এই জীবনের তৃষার 'পরে ভুখের 'পরে
শ্রাবণের            ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে।
আরো দেখুন