গুণজ্ঞ (gunogyo)

আমি প্রজাপতি ফিরি রঙিন পাখায়,

কবি তো আমার পানে তবু না তাকায়।

বুঝিতে না পারি আমি, বলো তো ভ্রমর,

কোন্‌ গুণে কাব্যে তুমি হয়েছ অমর।

অলি কহে, আপনি সুন্দর তুমি বটে,

সুন্দরের গুণ তব মুখে নাহি রটে।

আমি ভাই মধু খেয়ে গুণ গেয়ে ঘুরি,

কবি আর ফুলের হৃদয় করি চুরি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পণরক্ষা
Verses
"মারাঠা দস্যু আসিছে রে ওই,
          করো করো সবে সাজ'
আজমীর গড়ে কহিলা হাঁকিয়া
          দুর্গেশ দুমরাজ।
বেলা দু'পহরে যে যাহার ঘরে
          সেঁকিছে জোয়ারি রুটি,
দুর্গতোরণে নাকাড়া বাজিছে                
          বাহিরে আসিল ছুটি।
প্রাকারে চড়িয়া দেখিল চাহিয়া
          দক্ষিণে বহু দূরে
আকাশ জুড়িয়া উড়িয়াছে ধুলা
          মারাঠি অশ্বখুরে।
"মারাঠার যত পতঙ্গপাল
          কৃপাণ-অনলে আজ
ঝাঁপ দিয়া পড়ি ফিরে নাকো যেন'
          গর্জিলা দুমরাজ।
মাড়োয়ার হতে দূত আসি বলে,
          "বৃথা এ সৈন্যসাজ,
হেরো এ প্রভুর আদেশপত্র
          দুর্গেশ দুমরাজ!
সিন্দে আসিছে, সঙ্গে তাঁহার
          ফিরিঙ্গি সেনাপতি--
সাদরে তাঁদের ছাড়িবে দুর্গ
          আজ্ঞা তোমার প্রতি।
বিজয়লক্ষ্মী হয়েছে বিমুখ
          বিজয়সিংহ-'পরে--
বিনা সংগ্রামে আজমীর গড়
          দিবে মারাঠার করে।'
"প্রভুর আদেশে বীরের ধর্মে
          বিরোধ বাধিল আজ'
নিশ্বাস ফেলি কহিলা কাতরে
          দুর্গেশ দুমরাজ।
মাড়োয়ার-দূত করিল ঘোষণা,
          "ছাড়ো ছাড়ো রণসাজ।'
রহিল পাষাণ-মুরতি-সমান
          দুর্গেশ দুমরাজ।
বেলা যায় যায়, ধূ ধূ করে মাঠ,
          দূরে দূরে চরে ধেনু--
তরুতলছায়ে সকরুণ রবে
          বাজে রাখালের বেণু।
"আজমীর গড় দিলা যবে মোরে
          পণ করিলাম মনে,
প্রভুর দুর্গ শত্রুর করে
          ছাড়িব না এ জীবনে।
প্রভুর আদেশে সে সত্য হায়
          ভাঙিতে হবে কি আজ!'
এতেক ভাবিয়া ফেলে নিশ্বাস
          দুর্গেশ দুমরাজ।
রাজপুত সেনা সরোষে শরমে
          ছাড়িল সমর-সাজ।
নীরবে দাঁড়ায়ে রহিল তোরণে
          দুর্গেশ দুমরাজ।
গেরুয়া-বসনা সন্ধ্যা নামিল
          পশ্চিম মাঠ-পারে;
মারাঠি সৈন্য ধুলা উড়াইয়া      
          থামিল দুর্গদ্বারে।
"দুয়ারের কাছে কে ওই শয়ান,
          ওঠো ওঠো, খোলো দ্বার।'
নাহি শোনে কেহ--প্রাণহীন দেহ
          সাড়া নাহি দিল আর।
প্রভুর কর্মে বীরের ধর্মে
          বিরোধ মিটাতে আজ
দুর্গদুয়ারে ত্যজিয়াছে প্রাণ
          দুর্গেশ দুমরাজ।
আরো দেখুন
31
Verses
আজিকে গহন কালিমা লেগেছে গগনে, ওগো,
              দিক্‌-দিগন্ত ঢাকি।
আজিকে আমরা কাঁদিয়া শুধাই সঘনে, ওগো,
              আমরা খাঁচার পাখি--
              হৃদয়বন্ধু, শুন গো বন্ধু মোর,
      আজি কি আসিল প্রলয়রাত্রি ঘোর।
      চিরদিবসের আলোক গেল কি মুছিয়া।
      চিরদিবসের আশ্বাস গেল ঘুচিয়া?
দেবতার কৃপা আকাশের তলে কোথা কিছু নাহি বাকি?--
তোমাপানে চাই, কাঁদিয়া শুধাই আমরা খাঁচার পাখি।
ফাল্গুন এলে সহসা দখিনপবন হতে
              মাঝে মাঝে রহি রহি
আসিত সুবাস সুদূরকুঞ্জভবন হতে
              অপূর্ব আশা বহি।
              হৃদয়বন্ধু, শুন গো বন্ধু মোর,
      মাঝে মাঝে যবে রজনী হইত ভোর,
      কী মায়ামন্ত্রে বন্ধনদুখ নাশিয়া
      খাঁচার কোণেতে প্রভাত পশিত হাসিয়া
ঘনমসী-আঁকা লোহার শলাকা সোনার সুধায় মাখি।--
নিখিল বিশ্ব পাইতাম প্রাণে আমরা খাঁচার পাখি।
আজি দেখো ওই পূর্ব-অচলে চাহিয়া, হোথা
              কিছুই না যায় দেখা--
আজি কোনো দিকে তিমিরপ্রান্ত দাহিয়া, হোথা
           পড়ে নি সোনার রেখা।
           হৃদয়বন্ধু, শুন গো বন্ধু মোর,
      আজি শৃঙ্খল বাজে অতি সুকঠোর।
      আজি পিঞ্জর ভুলাবারে কিছু নাহি রে--
      কার সন্ধান করি অন্তরে বাহিরে।
মরীচিকা লয়ে জুড়াব নয়ন আপনারে দিব ফাঁকি
সে আলোটুকুও হারায়েছি আজি আমরা খাঁচার পাখি।
ওগো আমাদের এই ভয়াতুর বেদনা যেন
           তোমারে না দেয় ব্যথা।
পিঞ্জরদ্বারে বসিয়া তুমিও কেঁদো না যেন
           লয়ে বৃথা আকুলতা।
           হৃদয়বন্ধু, শুন গো বন্ধু মোর,
      তোমার চরণে নাহি তো লৌহডোর।
      সকল মেঘের ঊর্ধ্বে যাও গো উড়িয়া,
      সেথা ঢালো তান বিমল শূন্য জুড়িয়া--
"নেবে নি, নেবে নি প্রভাতের রবি' কহো আমাদের ডাকি,
মুদিয়া নয়ান শুনি সেই গান আমরা খাঁচার পাখি।
আরো দেখুন
তোমায় সৃষ্টি করব আমি
Verses
তোমায় সৃষ্টি করব আমি
         এই ছিল মোর পণ।
দিনে দিনে করেছিলেম
         তারি আয়োজন।
তাই সাজালেম আমার ধুলো,
আমার ক্ষুধাতৃষ্ণাগুলো,
আমার যত রঙিন আবেশ,
         আমার দুঃস্বপন।
"তুমি আমায় সৃষ্টি করো'
         আজ তোমারে ডাকি--
"ভাঙো আমার আপন মনের
         মায়া-ছায়ার ফাঁকি।
তোমার সত্য, তোমার শান্তি,
তোমার শুভ্র অরূপ কান্তি,
তোমার শক্তি, তোমার বহ্নি
         ভরুক এ জীবন।'
আরো দেখুন