এ হতভাগারে ভালো কে বাসিতে চায় (e hotobhagare bhalo ke basite)

এ হতভাগারে ভালো কে বাসিতে চায়?

সুখ-আশা থাকে যদি বেসো না আমায়!

এ জীবন, অভাগার -- নয়ন সলিলধার

বলো সখি কে সহিতে পারিবে তা হায়!

এ ভগ্নপ্রাণের অতি বিষাদের গান

বলো সখি কে শুনিতে পারে সারা প্রাণ

গেছি ভুলে ভালোবাসা -- ছাড়িয়াছি সুখ-আশা

ভালোবেসে কাজ নাই স্বজনি আমায়!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

75
Verses
বহিয়া হালকা বোঝা        চলে যায় দিন তার
অবকাশ দেয় না সে         কোনো দুশ্চিন্তার!
সম্বল কম বটে,             আছে বটে ঋণ দায়--
অনুরাগ নেই তবু           ভাগ্যের নিন্দায়।
পাড়া-প্রতিবেশীদের        কটুতম ভাষ্যে
নীরব জবাব তার            স্মিত ঔদাস্যে
জন্ম নেবার কালে           পেয়েছিল যৌতুক
        ভাঙাচোরা জীবনের
                বিদ্রূপে-- কৌতুক।
আরো দেখুন
সভ্যতার প্রতি
Verses
দাও ফিরে সে অরণ্য, লও এ নগর,
লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর
হে নবসভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী,
দাও সেই তপোবন পুণ্যচ্ছায়ারাশি,
গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যাস্নান,
সেই গোচারণ, সেই শান্ত সামগান,
নীবারধান্যের মুষ্টি, বল্কলবসন,
মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন
মহাতত্ত্বগুলি। পাষাণপিঞ্জরে তব
নাহি চাহি নিরাপদে রাজভোগ নব--
চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার,
বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার,
পরানে স্পর্শিতে চাই ছিঁড়িয়া বন্ধন
অনন্ত এ জগতের হৃদয়স্পন্দন।
আরো দেখুন
135
Verses
THE PICTURE a memory of light
treasured by the shadow.
আরো দেখুন