৭৫ (bohiya halka bojha chole jay din)

বহিয়া হালকা বোঝা        চলে যায় দিন তার

অবকাশ দেয় না সে         কোনো দুশ্চিন্তার!

সম্বল কম বটে,             আছে বটে ঋণ দায়--

অনুরাগ নেই তবু           ভাগ্যের নিন্দায়।

পাড়া-প্রতিবেশীদের        কটুতম ভাষ্যে

নীরব জবাব তার            স্মিত ঔদাস্যে

জন্ম নেবার কালে           পেয়েছিল যৌতুক

        ভাঙাচোরা জীবনের

                বিদ্রূপে-- কৌতুক।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

321
Verses
I HAVE SCALED the peak and found no shelter in fame's bleak and barren height. Lead me, my Guide, before the light fades, into the valley of quiet where life's harvest mellows into golden wisdom.
আরো দেখুন
স্বামীলাভ
Verses
ভক্তমাল
একদা তুলসীদাস জাহ্নবীর তীরে
          নির্জন শ্মশানে
সন্ধ্যায় আপন-মনে একা একা ফিরে
          মাতি নিজগানে।
হেরিলেন মৃত পতি-চরণের তলে
          বসিয়াছে সতী,
তারি সনে একসাথে এক চিতানলে
          মরিবারে মতি।
সঙ্গীগণ মাঝে মাঝে আনন্দচীৎকারে
          করে জয়নাদ,
পুরোহিত ব্রাহ্মণেরা ঘেরি চারি ধারে
          গাহে সাধুবাদ।
সহসা সাধুরে নারী হেরিয়া সম্মুখে
          করিয়া প্রণতি
কহিল বিনয়ে, "প্রভো, আপন শ্রীমুখে
          দেহো অনুমতি।'
তুলসী কহিল, "মাতঃ, যাবে কোন্‌খানে,
          এত আয়োজন!'
সতী কহে, "পতিসহ যাব স্বর্গপানে
          করিয়াছি মন।'
"ধরা ছাড়ি কেন, নারী, স্বর্গ চাহ তুমি'
          সাধু হাসি কহে--
"হে জননী, স্বর্গ যাঁর, এ ধরণীভূমি
          তাঁহারি কি নহে?'
বুঝিতে না পারি কথা নারী রহে চাহি
          বিস্ময়ে অবাক্‌--
কহে করজোড় করি, "স্বামী যদি পাই
          স্বর্গ দূরে থাক্‌।'
তুলসী কহিল হাসি, "ফিরে চলো ঘরে,
          কহিতেছি আমি,
ফিরে পাবে আজ হতে মাসেকের পরে
          আপনার স্বামী।'
রমণী আশার বশে গৃহে ফিরি যায়
          শ্মশান তেয়াগি--
তুলসী জাহ্নবীতীরে নিস্তব্ধ নিশায়
          রহিলেন জাগি।
নারী রহে শুদ্ধচিতে নির্জন ভবনে--
          তুলসী প্রত্যহ
কী তাহারে মন্ত্র দেয়, নারী একমনে
          ধ্যায় অহরহ।
এক মাস পূর্ণ হতে প্রতিবেশীদলে
          আসি তার দ্বারে
শুধাইল, "পেলে স্বামী?' নারী হাসি বলে,
          "পেয়েছি তাঁহারে।'
শুনি ব্যগ্র কহে তারা, "কহো তবে কহো
          আছে কোন্‌ ঘরে।'
নারী কহে, "রয়েছেন প্রভু অহরহ
          আমারি অন্তরে।'
আরো দেখুন
204
Verses
THE INNER world rounded in my life like a fruit,
matured in joy and sorrow,
will drop into the darkness of the original soil
for some further course of creation.
আরো দেখুন