৮১ (tomar pujar chhale tomay bhulei thaki)

তোমার পূজার    ছলে তোমায়    ভুলেই থাকি।

বুঝতে নারি       কখন তুমি      দাও যে ফাঁকি।

ফুলের মালা       দীপের আলো   ধূপের ধোঁয়ার

পিছন হতে        পাই নে সুযোগ  চরণ ছোঁয়ার,

স্তবের বাণীর       আড়াল টানি     তোমায় ঢাকি।

তোমার পূজার    ছলে তোমায়    ভুলেই থাকি।

 

দেখব বলে         এই আয়োজন   মিথ্যা রাখি,

আছে তো মোর   তৃষা-কাতর     আপন আঁখি।

কাজ কী আমার   মন্দিরেতে        আনাগোনায়,

পাতব আসন      আপন মনের    একটি কোণায়;

সরল প্রাণে        নীরব হয়ে        তোমায় ডাকি।

তোমার পূজার    ছলে তোমায়    ভুলেই থাকি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অবশেষে
Verses
বাহির-পথে বিবাগী হিয়া
                             কিসের খোঁজে গেলি,
                   আয় রে ফিরে আয়।
পুরানো ঘরে দুয়ার দিয়া
                             ছেঁড়া আসন মেলি
                   বসিবি নিরালায়।
সারাটা বেলা সাগর-ধারে
                             কুড়ালি যত নুড়ি,
নানারঙের শামুক-ভারে
                             বোঝাই হল ঝুড়ি,
লবণ-পারাবারের পারে
                             প্রখর তাপে পুড়ি
                   মরিলি পিপাসায়;
ঢেউয়ের দোল তুলিল রোল
                             অকূলতল জুড়ি,
কহিল বাণী কী জানি কী ভাষায়।
                             আয় রে ফিরে আয়।
বিরাম হল আরামহীন
                             যদি রে তোর ঘরে,
                   না যদি রয় সাথি,
সন্ধ্যা যদি তন্দ্রালীন
                             মৌন অনাদরে,
                   না যদি জ্বালে বাতি;
তবু তো আছে আঁধার কোণে
                             ধ্যানের ধনগুলি,
একেলা বসি আপনমনে
                             মুছিবি তার ধূলি,
গাঁথিবি তারে রতনহারে
                             বুকেতে নিবি তুলি
                   মধুর বেদনায়।
কাননবীথি ফুলের রীতি
                             নাহয় গেছে ভুলি,
তারকা আছে গগন-কিনারায়।
                             আয় রে ফিরে আয়।
আরো দেখুন
114
Verses
THE ROAD is lonely in its crowd for it is not loved.
আরো দেখুন
নলিনী
Verses
          লীলাময়ী নলিনী,
                             চপলিনী নলিনী,
শুধালে আদর করে
ভালো সে কি বাসে মোরে,
কচি দুটি হাত দিয়ে
ধরে গলা জড়াইয়ে,
হেসে হেসে একেবারে
ঢলে পড়ে পাগলিনী!
ভালো বাসে কি না, তবু
বলিতে চাহে না কভু
          নিরদয়া নলিনী!
যবে হৃদি তার কাছে,
প্রেমের নিশ্বাস যাচে
চায় সে এমন করে
বিপাকে ফেলিতে মোরে,
          হাসে কত, কথা তবু কয় না!
এমন নির্দোষ ধূর্ত
চতুর সরল,
ঘোমটা তুলিয়া চায়
চাহনি চপল
          উজল অসিত-তারা-নয়না!
অমনি চকিত এক হাসির ছটায়
ললিত কপোলে তার গোলাপ ফুটায়,
          তখনি পলায় আর রয় না!
আরো দেখুন