৪৬ (kebol thakis sore sore)

কেবল থাকিস স'রে স'রে

পাস নে কিছুই হৃদয় ভ'রে।

      আনন্দভাণ্ডারের থেকে

      দূত যে তোরে গেল ডেকে,

কোণে বসে দিস নে সাড়া

      সব খোয়ালি এমনি করে।

 

জীবনকে আজ তোল্‌ জাগিয়ে

মাঝে সবার আয় আগিয়ে।

      চলিস নে পথ মেপে মেপে,

      আপনাকে দে নিখিল ব্যেপে,

যেটুকু দিন বাকি আছে-

      কাটাস নে তা ঘুমের ঘোরে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

39
Verses
এই সে পরম মূল্য
     আমার পূজার--
না পূজা করিলে তবু
     শাস্তি নাই তার।
আরো দেখুন
66
Verses
ক্ষুভিত সাগরে নিভৃত তরীর গেহ,
রজনী দিবস বহিছে তীরের স্নেহ।
দিকে দিকে যেথা বিপুল জলের দোল
গোপনে সেথায় এনেছে ধরার কোল।
উত্তাল ঢেউ তারা যে দৈত্য-ছেলে
পুত্তলী ভেবে লাফ দেয় বাহু মেলে।
তার হাত হতে বাঁচায়ে আনিলে তুমি,
ভূমির শিশুরে ফিরে পেল পুন ভূমি।
আরো দেখুন
লীলা
Verses
    আমি    শরৎশেষের মেঘের মতো
                   তোমার গগন-কোণে
    সদাই       ফিরি অকারণে।
              তুমি আমার চিরদিনের
                   দিনমণি গো--
              আজো তোমার কিরণপাতে
              মিশিয়ে দিয়ে আলোর সাথে
              দেয় নি মোরে বাষ্প ক'রে
                   তোমার পরশনি।
              তোমা হতে পৃথক হয়ে
                   বৎসর মাস গণি।
    ওগো,  এমনি তোমার ইচ্ছা যদি,
                   এমনি খেলা তব,
    তবে         খেলাও নব নব।
              লয়ে আমার তুচ্ছ কণিক
                   ক্ষণিকতা গো--
              সাজাও তারে বর্ণে বর্ণে,
              ডুবাও তারে তোমার স্বর্ণে,
              বায়ুর স্রোতে ভাসিয়ে তারে
                   খেলাও যথা-তথা।
              শূন্য আমায় নিয়ে রচ
                   নিত্যবিচিত্রতা।
    ওগো,  আবার যবে ইচ্ছা হবে
                   সাঙ্গ কোরো খেলা
    ঘোর         নিশীথরাত্রিবেলা।
              অশ্রুধারে ঝরে যাব
                   অন্ধকারে গো--
              প্রভাতকালে রবে কেবল
              নির্মলতা শুভ্রশীতল,
              রেখাবিহীন মুক্ত আকাশ
                   হাসবে চারি ধারে।
              মেঘের খেলা মিশিয়ে যাবে
                   জ্যোতিসাগরপারে।
আরো দেখুন