২২ (ke go ontorotoro se)

            কে গো অন্তরতর সে।

আমার চেতনা আমার বেদনা

            তারি সুগভীর পরশে।

আঁখিতে আমার বুলায় মন্ত্র,

বাজায় হৃদয়বীণার তন্ত্র,

কত আনন্দে জাগায় ছন্দ

            কত সুখে দুখে হরষে।

 

সোনালি রুপালি সবুজে সুনীলে

সে এমন মায়া কেমনে গাঁথিলে,

তারি সে আড়ালে চরণ বাড়ালে

            ডুবালে সে সুধাসরসে।

কত দিন আসে কত যুগ যায়

গোপনে গোপনে পরান ভুলায়,

নানা পরিচয়ে নানা নাম লয়ে

          নিতি নিতি রস বরষে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আশীর্বাদ
Verses
         শ্রীমতী লীলা দেবী কল্যাণীয়াসু
           বিশ্ব-পানে বাহির হবে
                       আপন কারা টুটি --
           এই সাধনায় কুঁড়ি ওঠে
                       কুসুম হয়ে ফুটি।
           বীজ আপনার বাঁধন ছিঁড়ে
                       ফলেরে দেয় সাড়া।
           সূর্যতারা আঁধার চিরে
                       জ্যোতিরে দেয় ছাড়া।
           এই সাধনায় যোগযুক্ত
                       সাধু তাপসবর
           মৃত্যু হতে করেন মুক্ত
                       অমৃতনির্ঝর।
           এই সাধনায় বিশ্বকবির
                       আনন্দবীন বাজে --
           আপ্‌নারে দেয় উৎস্রাবিয়া
                       আপন সৃষ্টি-মাঝে।
           সেই ফল পাও প্রেমের যোগে
                       পুণ্য মিলনব্রতে;
           আপ্‌নারে দাও ছুটি তুমি
                       আপন বন্ধ হতে।
           আত্মভোলা দুইটি প্রাণে
                       মিলবে একাকার,
           সেই মিলনে বিকাশ হবে
                       নূতন সংসার।
আরো দেখুন
16
Verses
এবার     ভাসিয়ে দিতে হবে আমার
             এই তরী।      
  তীরে বসে যায় যে বেলা,
            মরি গো মরি।
  ফুল-ফোটানো সারা ক'রে
  বসন্ত যে গেল স'রে,
  নিয়ে ঝরা ফুলের ডালা
            বলো কী করি।
  জল উঠেছে ছলছলিয়ে
            ঢেউ উঠেছে দুলে,
  মর্মরিয়ে ঝরে পাতা
            বিজন তরুমূলে।
  শূন্য মনে কোথায় তাকাস।
  সকল বাতাস সকল আকাশ
  ওই পারের ওই বাঁশির সুরে
            উঠে শিহরি।
আরো দেখুন
192
Verses
WOMAN, IN your laughter you have the music of the fountain of life.
আরো দেখুন