৬ (ami hal chharle tobe)

আমি হাল       ছাড়লে তবে

        তুমি হাল         ধরবে জানি

যা হবার          আপনি হবে

        মিছে এই          টানাটানি।

 

ছেড়ে দে       দে গো ছেড়ে,

নীরবে          যা তুই হেরে,

যেখানে         আছিস বসে

     বসে থাক্‌       ভাগ্য মানি।

 

আমার এই      আলোগুলি

       নেবে আর      জ্বালিয়ে তুলি,

কেবলি          তারি পিছে

       তা নিয়েই      থাকি ভুলি।

এবার এই        আঁধারেতে

রহিলাম          আঁচল পেতে,

যখনি             খুশি তোমার

      নিয়ো সেই       আসনখানি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

প্রৌঢ়
Verses
যৌবননদীর স্রোতে তীব্র বেগভরে
একদিন ছুটেছিনু; বসন্তপবন
উঠেছিল উচ্ছ্বসিয়া; তীর উপবন
ছেয়েছিল ফুল্ল ফুলে; তরুশাখা-'পরে
গেয়েছিল পিককুল-- আমি ভালো করে
দেখি নাই শুনি নাই কিছু-- অনুক্ষণ
দুলেছিনু আলোড়িত তরঙ্গশিখরে
মত্ত সন্তরণে। আজি দিবা-অবসানে
সমাপ্ত করিয়া খেলা উঠিয়াছি তীরে,
বসিয়াছি আপনার নিভৃত কুটিরে;
বিচিত্র কল্লোলগীত পশিতেছে কানে,
কত গন্ধ আসিতেছে সায়াহ্নসমীরে--
বিস্মিত নয়ন মেলি হেরি শূন্যপানে
গগনে অনন্তলোক জাগে ধীরে ধীরে।
আরো দেখুন
বাজিয়েছিলে বীণা তোমার
Verses
বাজিয়েছিলে বীণা তোমার
          দিই বা না দিই মন।
আজ প্রভাতে তারি ধ্বনি
          শুনি সকল ক্ষণ।
কত সুরের লীলা সে যে
দিনে রাত্রে উঠল বেজে,
জীবন আমার গানের মালা
          করেছ কল্পন।
আজ শরতের নীলাকাশে,
          আজ সবুজের খেলায়,
আজ বাতাসের দীর্ঘশ্বাসে,
          আজ চামেলির মেলায়--
কত কালের গাঁথা বাণী
আমার প্রাণের সে গানখানি
তোমার গলায় দোলে যেন
          করিনু দর্শন।
আরো দেখুন
86
Verses
III. 96. jiv mahal men Siv pahunwa
SERVE YOUR God, who has come into this temple of life!
Do not act the part of a madman, for the night is thickening fast.
He has awaited me for countless ages, for love of me He has lost His heart:
Yet I did not know the bliss that was so near to me, for my love was not yet awake.
But now, my Lover has made known to me the meaning of the note that struck my ear:
Now, my good fortune is come.
Kabir says: 'Behold! how great is my good fortune! I have received the unending caress of my beloved!'
আরো দেখুন