৪৭ (rupsagore dub diyechhi)

রূপসাগরে ডুব দিয়েছি

       অরূপ রতন আশা করি;

ঘাটে ঘাটে ঘুরব না আর

       ভাসিয়ে আমার জীর্ণ তরী।

             সময় যেন হয় রে এবার

             ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার,

             সুধায় এবার তলিয়ে গিয়ে

                    অমর হয়ে রব মরি।

 

যে গান কানে যায় না শোনা

       সে গান সেথায় নিত্য বাজে,

প্রাণের বীণা নিয়ে যাব

       সেই অতলের সভামাঝে।

              চিরদিনের সুরটি বেঁধে

              শেষ গানে তার কান্না কেঁদে,

              নীরব যিনি তাঁহার পায়ে

                    নীরব বীণা দিব ধরি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি বহু বাসনায় প্রাণপণে চাই
Verses
আমি        বহু বাসনায় প্রাণপণে চাই,
       বঞ্চিত করে বাঁচালে মোরে।
              এ কৃপা কঠোর সঞ্চিত মোর
                            জীবন ভ'রে।
                     না চাহিতে মোরে যা করেছ দান
                     আকাশ আলোক তনু মন প্রাণ,
                     দিনে দিনে তুমি নিতেছ আমায়
                            সে মহাদানেরই যোগ্য করে
                            অতি-ইচ্ছার সংকট হতে
                                   বাঁচায়ে মোরে।
আমি        কখনো-বা ভুলি, কখনো-বা চলি
        তোমার পথের লক্ষ্য ধরে;
              তুমি নিষ্ঠুর সম্মুখ হতে
                                   যাও সে সরে।
              এ যে তব দয়া জানি জানি হায়,
              নিতে চাও বলে ফিরাও আমায়,
              পূর্ণ করিয়া লবে এ জীবন
                     তব মিলনেরই যোগ্য করে
                     আধা-ইচ্ছার সংকট হতে
                                         বাঁচায়ে মোরে।
আরো দেখুন
পাষাণী মা
Verses
হে ধরণী, জীবের জননী,
       শুনেছি যে মা তোমায় বলে,
তবে কেন তোর কোলে সবে
       কেঁদে আসে, কেঁদে যায় চলে।
তবে কেন তোর কোলে এসে
       সন্তানের মেটে না পিয়াসা।
কেন চায়, কেন কাঁদে সবে,
       কেন কেঁদে পায় না ভালোবাসা।
কেন হেথা পাষাণ-পরান,
       কেন সবে নীরস নিষ্ঠুর,
কেঁদে কেঁদে দুয়ারে যে আসে
       কেন তারে করে দেয় দূর।
কাঁদিয়া যে ফিরে চলে যায়
       তার তরে কাঁদিস নে কেহ,
এই কি মা, জননীর প্রাণ,
       এই কি মা, জননীর স্নেহ!
আরো দেখুন
অপরিহরণীয়
Verses
মৃত্যু কহে, পুত্র নিব; চোর কহে ধন।
ভাগ্য কহে, সব নিব যা তোর আপন।
নিন্দুক কহিল, লব তব যশোভার।
কবি কহে, কে লইবে আনন্দ আমার?
আরো দেখুন