অপরিহরণীয় (oporihoroniyo)

মৃত্যু কহে, পুত্র নিব; চোর কহে ধন।

ভাগ্য কহে, সব নিব যা তোর আপন।

নিন্দুক কহিল, লব তব যশোভার।

কবি কহে, কে লইবে আনন্দ আমার?

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

123
Verses
THE DARKNESS of night, like pain, is dumb,
The darkness of dawn, like peace, is silent.
আরো দেখুন
29
Verses
HE WHOM I ENCLOSE with my name is weeping in this dungeon. I am ever busy building this wall all around; and as this wall goes up into the sky day by day I lose sight of my true being in its dark shadow.
I take pride in this great wall, and I plaster it with dust and sand lest a least hole should be left in this name; and for all the care I take I lose sight of my true being.
আরো দেখুন
বসন্ত-অবসান
Verses
কখন বসন্ত গেল, এবার হল না গান।
কখন বকুল-মূল                   ছেয়েছিল ঝরা ফুল,
কখন যে ফুল-ফোটা হয়ে গেল অবসান।
কখন বসন্ত গেল এবার হল না গান॥
এবার বসন্তে কি রে               যুঁথীগুলি জাগে নি রে!
অলিকুল গুঞ্জরিয়া করে নি কি মধুপান?
এবার কি সমীরণ                  জাগয় নি ফুলবন,
সাড়া দিয়ে গেল না তো, চলে গেল ম্রিয়মাণ।
কখন বসন্ত গেল, এবার হল না গান॥
যতগুলি পাখি ছিল           গেয়ে বুঝি চলে গেল,
সমীরণে মিলে গেল বনের বিলাপ তান।
ভেঙেছে ফুলের মেলা,  চলে গেছে হাসি-খেলা,
এতক্ষণে সন্ধ্যাবেলা জাগিয়া চাহিল প্রাণ।
কখন বসন্ত গেল, এবার হল না গান॥
বসন্তের শেষ রাতে           এসেছি রে শূন্য হাতে,
এবার গাঁথি নি মালা, কী তোমারে করি দান।
কাঁদিছে নীরব বাঁশি,                        অধরে মিলায় হাসি,
তোমার নয়নে ভাসে ছলছল অভিমান।
এবার বসন্ত গেল, হল না, হল না গান!
আরো দেখুন