১৩০ (amar majhe tomar lila hobe)

আমার মাঝে তোমার লীলা হবে,

তাই তো আমি এসেছি এই ভবে।

      এই ঘরে সব খুলে যাবে দ্বার,

            ঘুচে যাবে সকল অহংকার,

            আনন্দময় তোমার এ সংসারে

                 আমার কিছু আর বাকি না রবে।

 

মরে গিয়ে বাঁচব আমি, তবে

আমার মাঝে তোমার লীলা হবে।

           সব বাসনা যাবে আমার থেমে

           মিলে গিয়ে তোমারি এক প্রেমে,

           দুঃখসুখের বিচিত্র জীবনে

                তুমি ছাড়া আর কিছু না রবে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সংযোজন - ২
Verses
      কী কথা বলিব বলে
      বাহিরে এলেম চলে,
দাঁড়ালেম দুয়ারে তোমার--
      ঊর্ধ্বমুখে উচ্চরবে
      বলিতে গেলেম যবে
             কথা নাহি আর।
যে কথা বলিতে চাহে প্রাণ
সে শুধু হইয়া উঠে গান।
      নিজে না বুঝিতে পারি,
      তোমারে বুঝাতে নারি,
চেয়ে থাকি উৎসুক-নয়ান।
      তবে কিছু শুধায়ো না--
      শুনে যাও আনমনা,
যাহা বোঝ, যাহা নাই বোঝ।
      সন্ধ্যার আঁধার-পরে
      মুখে আর কণ্ঠস্বরে
             বাকিটুকু খোঁজো।
কথায় কিছু না যায় বলা,
গান সেও উন্মত্ত উতলা।
      তুমি যদি মোর সুরে
      নিজ কথা দাও পুরে
গীতি মোর হবে না বিফলা।
আরো দেখুন
হৃদয়ের ভাষা
Verses
হৃদয়, কেন গো মোরে ছলিছ সতত,
আপনার ভাষা তুমি শিখাও আমায়।
প্রত্যহ আকুল কন্ঠে গাহিতেছি কত,
ভগ্ন বাঁশরিতে শ্বাস করে হায় হায়!
সন্ধ্যাকালে নেমে যায় নীরব তপন
সুনীল আকাশ হতে সুনীল সাগরে।
আমার মনের কথা, প্রাণের স্বপন
ভাসিয়া উঠিছে যেন আকাশের 'পরে।
ধ্বনিছে সন্ধ্যার মাঝে কার শান্ত বাণী,
ও কি রে আমারি গান? ভাবিতেছি তাই।
প্রাণের যে কথাগুলি আমি নাহি জানি
সে-কথা কেমন করে জেনেছে সবাই।
মোর হৃদয়ের গান সকলেই গায়,
গাহিতে পারি নে তাহা আমি শুধু হায়।
আরো দেখুন
10
Verses
I.121. tohi men lagan lagaye re phakir wa
TO THEE Thou hast drawn my love, O Fakir!
I was sleeping in my own chamber, and Thou didst awaken me; striking me with Thy voice, O Fakir!
I was drowning in the deeps of the ocean of this world, and Thou didst save me: upholding me with Thine arm, O Fakir!
Only one word and no secondand Thou hast made me tear off all my bonds, O Fakir!
Kabir says, 'Thou hast united Thy heart to my heart, O Fakir!'
আরো দেখুন