৫৭ (tomar duyar kholar dhwoni)

তোমার দুয়ার খোলার ধ্বনি

               ওই গো বাজে

                            হৃদয়-মাঝে।

তোমার ঘরে নিশিভোরে

       আগল যদি গেল সরে

       আমার ঘরে রইব তবে

                            কিসের লাজে।

       অনেক বলা বলেছি, সে

                            মিথ্যা বলা।

       অনেক চলা চলেছি,সে

                            মিথ্যা চলা।

       আজ যেন সব পথের শেষে

       তোমার দ্বারে দাঁড়াই এসে,

       ভুলিয়ে যেন নেয় না মোরে

                            আপন কাজে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

77
Verses
না গণি মনের ক্ষতি ধনের ক্ষতিতে
হে বরেণ্য, এই বর দেহো মোর চিতে।
যে ঐশ্বর্যে পরিপূর্ণ তোমার ভুবন
এই তৃণভূমি হতে সুদূর গগন
যে আলোকে, যে সংগীতে, যে সৌন্দর্যধনে,
তার মূল্য নিত্য যেন থাকে মোর মনে
স্বাধীন সবল শান্ত সরল সন্তোষ।
অদৃষ্টেরে কভু যেন নাহি দিই দোষ
কোনো দুঃখ কোনো ক্ষতি অভাবের তরে।
বিস্বাদ না জন্মে যেন বিশ্বচরাচরে
ক্ষুদ্র খন্ড হারাইয়া।  ধনীর সমাজে
না হয় না হোক স্থান, জগতের মাঝে
আমার আসন যেন রহে সর্ব ঠাঁই,
হে দেব, একান্তচিত্তে এই বর চাই।
আরো দেখুন
The First Jasmines
Verses
AH, THESE jasmines, these white jasmines!
I seem to remember the first day when I filled my hands with these jasmines, these white jasmines.
I have loved the sunlight, the sky and the green earth;
I have heard the liquid murmur of the river through the darkness
of midnight;
Autumn sunsets have come to me at the bend of a road in the lonely waste, like a bride raising her veil to accept her lover.
Yet my memory is still sweet with the first white jasmines that I held in my hand when I was a child.
Many a glad day has come in my life, and I have laughed with merrymakers on festival nights.
On grey mornings of rain I have crooned many an idle song.
I have worn round my neck the evening wreath of bakulas woven by the hand of love.
Yet my heart is sweet with the memory of the first fresh jasmines that filled my hands when I was a child.
আরো দেখুন
133
Verses
You LEAVE your memory as a flame
to my lonely lamp of I
আরো দেখুন