৭৫ (kul theke mor ganer tori)

কূল থেকে মোর গানের তরী

              দিলেম খুলে--

সাগর-মাঝে ভাসিয়ে দিলেম

              পালটি তুলে।

যেখানে ওই কোকিল ডাকে ছায়াতলে--

              সেখানে নয়।

  যেখানে ওই গ্রামের বধূ আসে জলে--

              সেখানে নয়।

যেখানে নীল মরণলীলা উঠছে দুলে

সেখানে মোর গানের তরী দিলেম খুলে।

এবার, বীণা, তোমায় আমায়

              আমরা একা।

অন্ধকারে নাই বা কারে

              গেল দেখা।

কুঞ্জবনের শাখা হতে যে ফুল তোলে

              সে ফুল এ নয়।

বাতায়নের লতা হতে যে ফুল দোলে

              সে ফুল এ নয়।

দিশাহারা আকাশভরা সুরের ফুলে

সেই দিকে মোর গানের তরী দিলেম খুলে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

185
Verses
THE CAPTIVE flower in the King's wreath
smiles bitterly when the Meadow-flower envies her.
আরো দেখুন
বক্‌সাদুর্গস্থ রাজবন্দীদের প্রতি
Verses
নিশীথেরে লজ্জা দিল অন্ধকারে রবির বন্দন।
পিঞ্জরে বিহঙ্গ বাঁধা, সংগীত না মানিল বন্ধন।
              ফোয়ারার রন্ধ্র হতে
              উন্মুখর ঊর্ধ্বস্রোতে
বন্দীবারি উচ্চারিল আলোকের কী অভিনন্দন।
মৃত্তিকার ভিত্তি ভেদি অঙ্কুর আকাশে দিল আনি
স্বসমুত্থ শক্তিবলে গভীর মুক্তির মন্ত্রবাণী।
              মহাক্ষণে রুদ্রাণীর
              কী বর লভিল বীর,
মৃত্যু দিয়ে বিরচিল অমর্ত্য নরের রাজধানী।
"অমৃতের পুত্র মোরা'-- কাহারা শুনাল বিশ্বময়।
আত্মবিসর্জন করি আত্মারে কে জানিল অক্ষয়।
              ভৈরবের আনন্দেরে
              দুঃখেতে জিনিল কে  রে,
বন্দীর শৃঙ্খলচ্ছন্দে মুক্তের কে দিল পরিচয়।
আরো দেখুন
১৫৬
Verses
১৫৬
উতল সাগরের অধীর ক্রন্দন
নীরব আকাশের মাগিছে চুম্বন॥    
আরো দেখুন