76 (we gain freedom)

WE GAIN freedom when we have paid the full price

for our right to live.

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমার দয়া যদি
Verses
       তোমার দয়া যদি
              চাহিতে নাও জানি
       তবুও দয়া করে
              চরণে নিয়ো টানি।
                           আমি যা গড়ে তুলে
                           আরামে থাকি ভুলে
                               সুখের উপাসনা
                                  করি গো ফলে ফুলে--
                           সে ধুলা-খেলাঘরে
                           রেখো না ঘৃণাভরে,
                                  জাগায়ো দয়া করে
                                      বহ্নি-শেল হানি।
       সত্য মুদে আছে
              দ্বিধার মাঝখানে,
       তাহারে তুমি ছাড়া
              ফুটাতে কে বা জানে।
                           মৃত্যু ভেদ করি'
                           অমৃত পড়ে ঝরি',
                               অতল দীনতার
                                  শূন্য উঠে ভরি'
                           পতন-ব্যথা মাঝে
                           চেতনা আসি বাজে,
                                  বিরোধ কোলাহলে
                                      গভীর তব বাণী।
আরো দেখুন
99
Verses
WHEN I GIVE up the helm I know that the time has come for thee to take it. What there is to do will be instantly done. Vain is this struggle.
Then take away your hands and silently put up with your defeat, my heart, and think it your good fortune to sit perfectly still where you are placed.
These my lamps are blown out at every little puff of wind, and trying to light them I forget all else again and again.
But I shall be wise this time and wait in the dark, spreading my mat on the floor; and whenever it is thy pleasure, my lord, come silently and take thy seat here.
আরো দেখুন
লুকোচুরি
Verses
আমি যদি দুষ্টুমি ক'রে
       চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,
ভোরের বেলা মা গো, ডালের 'পরে
       কচি পাতায় করি লুটোপুটি,
তবে তুমি আমার কাছে হারো,
তখন কি মা চিনতে আমায় পারো।
     তুমি ডাক, "খোকা কোথায় ওরে।'
       আমি শুধু হাসি চুপটি করে।
যখন তুমি থাকবে যে কাজ নিয়ে
       সবই আমি দেখব নয়ন মেলে।
স্নানটি করে চাঁপার তলা দিয়ে
       আসবে তুমি পিঠেতে চুল ফেলে;
এখান দিয়ে পুজোর ঘরে যাবে,
দূরের থেকে ফুলের গন্ধ পাবে --
     তখন তুমি বুঝতে পারবে না সে
       তোমার খোকার গায়ের গন্ধ আসে।
দুপুর বেলা মহাভারত-হাতে
       বসবে তুমি সবার খাওয়া হলে,
গাছের ছায়া ঘরের জানালাতে
       পড়বে এসে তোমার পিঠে কোলে,
আমি আমার ছোট্ট ছায়াখানি
দোলাব তোর বইয়ের 'পরে আনি --
     তখন তুমি বুঝতে পারবে না সে
       তোমার চোখে খোকার ছায়া ভাসে।
সন্ধেবেলায় প্রদীপখানি জ্বেলে
       যখন তুমি যাবে গোয়ালঘরে
তখন আমি ফুলের খেলা খেলে
          টুপ্‌ করে মা, পড়ব ভুঁয়ে ঝরে।
আবার আমি তোমার খোকা হব,
"গল্প বলো' তোমায় গিয়ে কব।
       তুমি বলবে, "দুষ্টু, ছিলি কোথা।'
          আমি বলব, "বলব না সে কথা।'
আরো দেখুন