55 (the wind tries)

THE WIND tries to take the flame by storm

only to blow it out.

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ব্যাকুল
Verses
               অমন করে আছিস কেন মা গো,
               খোকারে তোর কোলে নিবি না গো?
   পা ছড়িয়ে ঘরের কোণে
   কী যে ভাবিস আপন মনে,
               এখনো তোর হয় নি তো চুল বাঁধা।
   বৃষ্টিতে যায় মাথা ভিজে,
   জানলা খুলে দেখিস কী যে --
               কাপড়ে যে লাগবে ধুলোকাদা।
   ওই তো গেল চারটে বেজে,
   ছুটি হল ইস্কুলে যে --
               দাদা আসবে মনে নেইকো সিটি।
   বেলা অম্‌নি গেল বয়ে,
   কেন আছিস অমন হয়ে --
               আজকে বুঝি পাস নি বাবার চিঠি।
   পেয়াদাটা ঝুলির থেকে
   সবার চিঠি গেল রেখে --
               বাবার চিঠি রোজ কেন সে দেয় না?
   পড়বে ব'লে আপনি রাখে,
   যায় সে চলে ঝুলি-কাঁখে,
               পেয়াদাটা ভারি দুষ্টু স্যায়না।
              মা গো মা, তুই আমার কথা শোন্‌,
              ভাবিস নে মা, অমন সারা ক্ষণ।
কালকে যখন হাটের বারে
বাজার করতে যাবে পারে
               কাগজ কলম আনতে বলিস ঝিকে।
দেখো ভুল করব না কোনো --
ক খ থেকে মূর্ধন্য ণ
               বাবার চিঠি আমিই দেব লিখে।
কেন মা, তুই হাসিস কেন।
বাবার মতো আমি যেন
               অমন ভালো লিখতে পারি নেকো,
লাইন কেটে মোটা মোটা
বড়ো বড়ো গোটা গোটা
               লিখব যখন তখন তুমি দেখো।
চিঠি লেখা হলে পরে
বাবার মতো বুদ্ধি ক'রে
               ভাবছ দেব ঝুলির মধ্যে ফেলে?
কক্‌খনো না, আপনি নিয়ে
যাব তোমায় পড়িয়ে দিয়ে,
              ভালো চিঠি দেয় না ওরা পেলে।
আরো দেখুন
বিদেশী ফুলের গুচ্ছ - ৮
Verses
নিদাথের শেষ গোলাপ কুসুম
          একা বন আলো করিয়া,
রূপসী তাহার সহচরীগণ
          শুকায়ে পড়েছে ঝরিয়া।
একাকিনী আহা, চারি দিকে তার
          কোনো ফুল নাহি বিকাশে,
হাসিতে তাহার মিশাইতে হাসি
          নিশাস তাহার নিশাসে।
বোঁটার উপরে শুকাইতে তোরে
          রাখিব না একা ফেলিয়া--
সবাই ঘুমায়, তুইও ঘুমাগে
          তাহাদের সাথে মিলিয়া।
ছড়ায়ে দিলাম দলগুলি তোর
          কুসুমসমাধিশয়নে
যেথা তোর বনসখীরা সবাই
          ঘুমায় মুদিত নয়নে।
তেমনি আমার সখারা যখন
          যেতেছেন মোরে ফেলিয়া
প্রেমহার হতে একটি একটি
          রতন পড়িছে খুলিয়া,
প্রণয়ীহৃদয় গেল গো শুকায়ে
          প্রিয়জন গেল চলিয়া--
তবে এ আঁধার আঁধার জগতে
          রহিব বলো কী বলিয়া।
আরো দেখুন
65
Verses
প্রভাতের 'পরে দক্ষিণ করে
          রবির আশীর্বাদ--
     নূতন জনমে নব নব দিন
     তোমার জীবন করুক নবীন
     অমল আলোকে দূরে হোক লীন
          রজনীর অবসাদ।
আরো দেখুন