99 (the fire of pain)

THE FIRE OF pain traces for my soul

a luminous path across her sorrow.

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যাত্রী আমি ওরে
Verses
                    যাত্রী আমি ওরে।
পারবে না কেউ রাখতে আমায় ধরে।
              দুঃখসুখের বাঁধন সবই মিছে,
              বাঁধা এ-ঘর রইবে কোথায় পিছে,
বিষয়বোঝা টানে আমায় নীচে,
                    ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে।
                    যাত্রী আমি ওরে।
চলতে পথে গান গাহি প্রাণ ভরে।
              দেহ-দুর্গে খুলবে সকল দ্বার,
              ছিন্ন হবে শিকল বাসনার,
              ভালোমন্দ কাটিয়ে হব পার
                     চলতে রব লোকে লোকান্তরে।
                    
              যাত্রী আমি ওরে।
যা-কিছু ভার যাবে সকাল সরে।
              আকাশ আমায় ডাকে দূরের পানে
              ভাষাবিহীন অজানিতের গানে,
              সকাল-সাঁঝে পরান মম টানে
                    কাহার বাঁশি এমন গভীর স্বরে।
                    যাত্রী আমি ওরে--
              বাহির হলেম না জানি কোন্‌ ভোরে।
                    তখন কোথাও গায় নি কোনো পাখি,
                    কী জানি রাত কতই ছিল বাকি,
                    নিমেষহারা শুধুই একটি আঁখি
                           জেগেছিল অন্ধকারের 'পরে।
              যাত্রী আমি ওরে।
       কোন্‌ দিনান্তে পৌঁছব কোন্‌ ঘরে।
              কোন্‌ তারকা দীপ জ্বালে সেইখানে,
              বাতাস কাঁদে কোন্‌ কুসুমের ঘ্রাণে,
              কে গো সেথায় স্নিগ্ধ দু-নয়ানে
                    অনাদিকাল চাহে আমার তরে।
আরো দেখুন
106
Verses
তুমি যে তুমিই, ওগো
     সেই তব ঋণ
আমি মোর প্রেম দিয়ে
     শুধি চিরদিন।
আরো দেখুন
14
Verses
দেখিলাম খানকয়েক পুরাতন চিঠি--
স্নেহমুগ্ধ জীবনের চিহ্ন দু-চারিটি
স্মৃতির খেলনা-ক'টি বহু যত্নভরে
গোপনে সঞ্চয় করি রেখেছিলে ঘরে।
যে প্রবল কালস্রোতে প্রলয়ের ধারা
ভাসাইয়া যায় কত রবিচন্দ্রতারা,
তারি কাছ হতে তুমি বহু ভয়ে ভয়ে
এই ক'টি তুচ্ছ বস্তু চুরি করে লয়ে
লুকায়ে রাখিয়াছিলে, বলেছিলে মনে,
"অধিকার নাই কারো আমার এ ধনে'।
আশ্রয় আজিকে তারা পাবে কার কাছে?
জগতের কারো নয়, তবু তারা আছে।
তাদের যেমন তব রেখেছিল স্নেহ,
তোমারে তেমনি আজ রাখে নি কি কেহ?
আরো দেখুন