25 (i hid myself to evade)

I HID MYSELF to evade you.

Now that I am caught at last, strike me, see if I flinch.

Finish the game for good.

If you win in the end, strip me of all that I have.

I have had my laughter and songs in wayside booths and stately halls,- now that you have come into my life, make me weep, see if you can break my heart.

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

প্রাচীন ভারত
Verses
দিকে দিকে দেখা যায় বিদর্ভ, বিরাট,
অযোধ্যা, পাঞ্চাল, কাঞ্চী উদ্ধতললাট
স্পর্ধিছে অম্বরতল অপাঙ্গ-ইঙ্গিতে,
অশ্বের হ্রেষায় আর হস্তীর বৃংহিতে,
অসির ঝঞ্ঝনা আর ধনুর টংকারে,
বীণার সংগীত আর নূপুরঝংকারে,
বন্দীর বন্দনারবে, উৎসব-উচ্ছ্বাসে,
উন্নাদ শঙ্খের গর্জে, বিজয়-উল্লাসে,
রথের ঘর্ঘরমন্দ্রে, পথের কল্লোলে
নিয়ত ধ্বনিত ধ্মাত কর্মকলরোলে।
ব্রাহ্মণের তপোবন অদূরে তাহার,
নির্বাক্‌ গম্ভীর শান্ত সংযত উদার।
হেথা মত্ত স্ফীতস্ফূর্ত ক্ষত্রিয়গরিমা,
হোথা স্তব্ধ মহামৌন ব্রাহ্মণমহিমা।
আরো দেখুন
23
Verses
জীবনবহনভাগ্য নিত্য আশীর্বাদে
ললাট করুক স্পর্শ
অনাদি জ্যোতির দান-রূপে--
নব নব জাগরণে প্রভাতে প্রভাতে
মর্ত এ আয়ুর সীমানায়।
ম্লানিমার ঘন আবরণ
দিনে দিনে পড়ুক খসিয়া
অমর্তলোকের দ্বারে
নিদ্রায় জড়িত রাত্রিসম।
হে সবিতা,তোমার কল্যাণতম রূপ
কারো অপাবৃত,
সেই দিব্য আবির্ভাবে
হেরি আমি আপন আত্মারে
মৃত্যুর অতীত।
আরো দেখুন
বিদায়
Verses
তবে আমি যাই গো তবে যাই
     ভোরের বেলা শূন্য কোলে
     ডাকবি যখন খোকা বলে,
বলব আমি, "নাই সে খোকা নাই।'
          মা গো, যাই।
     হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে
     যাব মা, তোর বুকে বয়ে,
ধরতে আমায় পারবি নে তো হাতে।
     জলের মধ্যে হব মা, ঢেউ,
     জানতে আমায় পারবে না কেউ --
স্নানের বেলা খেলব তোমার সাথে।
     বাদলা যখন পড়বে ঝরে
     রাতে শুয়ে ভাববি মোরে,
ঝর্‌ঝরানি গান গাব ওই বনে।
     জানলা দিয়ে মেঘের থেকে
     চমক মেরে যাব দেখে,
আমার হাসি পড়বে কি তোর মনে।
খোকার লাগি তুমি মা গো,
          অনেক রাতে যদি জাগ
     তারা হয়ে বলব তোমায়, "ঘুমো!'
          তুই ঘুমিয়ে পড়লে পরে
          জ্যোৎস্না হয়ে ঢুকব ঘরে,
     চোখে তোমার খেয়ে যাব চুমো।
          স্বপন হয়ে আঁখির ফাঁকে
         দেখতে আমি আসব মাকে,
     যাব তোমার ঘুমের মধ্যিখানে।
          জেগে তুমি মিথ্যে আশে
          হাত বুলিয়ে দেখবে পাশে --
     মিলিয়ে যাব কোথায় কে তা জানে।
          পুজোর সময় যত ছেলে
          আঙিনায় বেড়াবে খেলে,
     বলবে "খোকা নেই রে ঘরের মাঝে'।
          আমি তখন বাঁশির সুরে
          আকাশ বেয়ে ঘুরে ঘুরে
     তোমার সাথে ফিরব সকল কাজে।
          পুজোর কাপড় হাতে ক'রে
          মাসি যদি শুধায় তোরে,
     "খোকা তোমার কোথায় গেল চলে।'
          বলিস "খোকা সে কি হারায়,
          আছে আমার চোখের তারায়,
     মিলিয়ে আছে আমার বুকে কোলে।'
আরো দেখুন