২৩ (jibonbohonbhagyo nityo ashirbade)

জীবনবহনভাগ্য নিত্য আশীর্বাদে

ললাট করুক স্পর্শ

অনাদি জ্যোতির দান-রূপে--

নব নব জাগরণে প্রভাতে প্রভাতে

মর্ত এ আয়ুর সীমানায়।

ম্লানিমার ঘন আবরণ

দিনে দিনে পড়ুক খসিয়া

অমর্তলোকের দ্বারে

নিদ্রায় জড়িত রাত্রিসম।

হে সবিতা,তোমার কল্যাণতম রূপ

কারো অপাবৃত,

সেই দিব্য আবির্ভাবে

হেরি আমি আপন আত্মারে

মৃত্যুর অতীত।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

248
Verses
স্তব্ধ যাহা পথপার্শ্বে, অচৈতন্য, যা রহে না জেগে,
ধূলিবিলুণ্ঠিত হয় কালের চরণঘাত লেগে।
      যে নদীর ক্লান্তি ঘটে মধ্যপথে সিন্ধু-অভিসারে
                অবরুদ্ধ হয় পঙ্কভারে।
নিশ্চল গৃহের কোণে নিভৃতে স্তিমিত যেই বাতি
নির্জীব আলোক তার লুপ্ত হয় না ফুরাতে রাতি।
   পান্থের অন্তরে জ্বলে দীপ্ত আলো জাগ্রত নিশীথে
           জানে না সে আঁধারে মিশিতে।
আরো দেখুন
153
Verses
বড়োই সহজ
     রবিকে ব্যঙ্গ করা,
আপন আলোকে
     আপনি দিয়েছে ধরা।
আরো দেখুন
Verses

আমার লিখন ফুটে পথধারে
          ক্ষণিক কালের ফুলে,
চলিতে চলিতে দেখে যারা তারে
          চলিতে চলিতে ভুলে॥  
The same voice murmurs
          in these desultory lines
which is born in wayside pansies
     letting hasty glances pass by
আরো দেখুন