পিস্‌নি (pisni)

কিশোরগাঁয়ের পুবের পাড়ায় বাড়ি

পিস্‌নি বুড়ি চলেছে গ্রাম ছাড়ি।

একদিন তার আদর ছিল, বয়স ছিল ষোলো,

স্বামী মরতেই বাড়িতে বাস অসহ্য তার হল।

আর-কোনো ঠাঁই হয়তো পাবে আর-কোনো এক বাসা,

মনের মধ্যে আঁকড়ে থাকে অসম্ভবের আশা।

অনেক গেছে ক্ষয় হয়ে তার, সবাই দিল ফাঁকি,

       অল্প কিছু রয়েছে তার বাকি।

তাই দিয়ে সে তুলল বেঁধে ছোট্ট বোঝাটাকে,

       জড়িয়ে কাঁথা আঁকড়ে নিল কাঁখে।

বাঁ হাতে এক ঝুলি আছে, ঝুলিয়ে নিয়ে চলে,

মাঝে মাঝে হাঁপিয়ে উঠে বসে ধূলির তলে।

       শুধাই যবে, কোন্‌ দেশেতে যাবে,

       মুখে ক্ষণেক চায় সকরুণ ভাবে;

কয় সে দ্বিধায়, "কী জানি ভাই, হয়তো আলম্‌ডাঙা,

            হয়তো সান্‌কিভাঙা,

       কিংবা যাব পাটনা হয়ে কাশী।"

গ্রাম-সুবাদে কোন্‌কালে সে ছিল যে কার মাসি,

মণিলালের হয় দিদিমা, চুনিলালের মামি--

       বলতে বলতে হঠাৎ যে যায় থামি,

            স্মরণে কার নাম যে নাহি মেলে।

       গভীর নিশাস ফেলে

          চুপটি ক'রে ভাবে,

     এমন করে আর কতদিন যাবে।

দূরদেশে তার  আপন জনা, নিজেরই ঝঞ্ঝাটে

          তাদের বেলা কাটে।

  তারা এখন আর কি মনে রাখে

       এতবড়ো অদরকারি তাকে।

চোখে এখন কম দেখে সে, ঝাপসা যে তার মন,

ভগ্নশেষের সংসারে তার শুকনো ফুলের বন।

স্টেশন-মুখে গেল চলে পিছনে গ্রাম ফেলে,

রাত থাকতে, পাছে দেখে পাড়ায় মেয়ে ছেলে।

দূরে গিয়ে, বাঁশবাগানের বিজন গলি বেয়ে

পথের ধারে বসে পড়ে, শূন্যে থাকে চেয়ে।

      

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মুক্তি
Verses
ভোরের পাখি নবীন আঁখিদুটি
       পুরানো মোর স্বপনডোর
            ছিঁড়িল কুটিকুটি।
       রুদ্ধ মন গগনে গেল খুলি,
      বিজুলি হানি দৈববাণী
            বক্ষে উঠে দুলি।
      ঘাসের ছোঁওয়া তৃণশয়নছায়ে
মাটির যেন মর্মকথা বুলায়ে দিল গায়ে;
      আমের বোল, ঝাউয়ের দোল,
            ঢেউয়ের লুটিপুটি
      মিলি সকলে কী কোলাহলে
            বক্ষে এল জুটি।
ভোরের পাখি নবীন আঁখিদুটি
      গুহাবিহারী ভাবনা যত
            নিমেষে নিল লুটি।
      কী ইঙ্গিতে আচম্বিতে
            ডাকিল লীলাভরে
      দুয়ারখোলা পুরানো খেলাঘরে--
      যেখানে ব 'সে সবার কাছাকাছি
       অজানা ভাবে অবুঝ গান
            একদা গাহিয়াছি।
প্রাণের মাঝে ছুটে-চলার
            খেপামি এল ছুটি,
       লাভের লোভ, ক্ষতির ক্ষোভ
            সকলি গেল টুটি।
ভোরের পাখি নবীন আঁখিদুটি
       শুকতারাকে যেমনি ডাকে
            প্রাণে সে উঠে ফুটি।
       অরুণরাঙা চেতনা জাগে চিতে--
       ঝুমকোলতা জানায় কথা
            রঙিন রাগিণীতে।
       মনের 'পরে খেলায় বায়ুবেগে
       কত-যে মায়া-রঙের ছায়া
            খেয়ালে-পাওয়া মেঘে;
       বুলায় বুকে ম্যাগ্‌নোলিয়া
            কৌতূহলী মুঠি,
       অতি বিপুল ব্যাকুলতায়
            নিখিলে জেগে উঠি।
আরো দেখুন
ক্ষণিক মিলন
Verses
        একদা এলোচুলে    কোন্‌ ভুলে    ভুলিয়া
        আসিল সে আমার ভাঙা দ্বার   খুলিয়া।
        জ্যোৎস্না অনিমিখ,    চারি দিক    সুবিজন,
        চাহিল একবার    আঁখি তার    তুলিয়া।
        দখিনবায়ুভরে    থরথরে    কাঁপে বন,
        উঠিল প্রাণ মম    তারি সম   দুলিয়া।
        আবার ধীরে ধীরে   গেল ফিরে    আলসে,
        আমার সব হিয়া    মাড়াইয়া   গেল সে।
        আমার যাহা ছিল    সব নিল    আপনায়,
        হরিল আমাদের    আকাশের    আলো সে।
        সহসা এ জগৎ    ছায়াবৎ    হয়ে যায়,
        তাহারি চরণের    শরণের    লালসে।
        যে জন চলিয়াছে    তারি পাছে    সবে ধায়,
        নিখিলে যত প্রাণ    যত গান    ঘিরে তায়।
        সকল রূপহার    উপহার    চরণে,
        ধায় গো উদাসিয়া    যত হিয়া    পায় পায়।
        যে জন পড়ে থাকে    একা ডাকে    মরণে,
        সুদূর হতে হাসি    আর বাঁশি    শোনা যায়।
        শবদ নাহি আর,    চারি ধার    প্রাণহীন,
        কেবল ধুক্‌ ধুক্‌  করে বুক  নিশিদিন।
        যেন গো ধ্বনি এই    তারি সেই    চরণের,
        কেবলি বাজে শুনি,   তাই গুনি    দুই তিন।
        কুড়ায়ে সব-শেষ    অবশেষ   স্মরণের
        বসিয়া একজন    আনমন    উদাসীন।
আরো দেখুন
বিদায়
Verses
যাও তবে প্রিয়তম সুদূর প্রবাসে
নব বন্ধু নব হর্ষ নব সুখ আশে।
সুন্দরী রমণী কত, দেখিবে গো শত শত
ফেলে গেলে যারে তারে পড়িবে কি মনে?
তব প্রেম প্রিয়তম, অদৃষ্টে নাইকো মম
সে-সব দুরাশা সখা করি না স্বপনে
কাতর হৃদয় শুধু এই ভিক্ষা চায়
ভুলো না আমায় সখা ভুলো না আমায়।
স্মরিলে এ অভাগীর যাতনার কথা,
যদিও হৃদয়ে লাগে তিলমাত্র ব্যথা,
মরমের আশা এই, থাক্‌ রুদ্ধ মরমেই
কাজ নাই দুখিনীরে মনে করে আর।
কিন্তু দুঃখ যদি সখা, কখনো গো দেয় দেখা
মরমে জনমে যদি যাতনার ভার,
ও হৃদয় সান্ত্বনার বন্ধু যদি চায়
ভুলো না আমায় সখা ভুলো না আমায়।
আরো দেখুন