আকাশ (akash)

                          শিশুকালের থেকে

         আকাশ আমার মুখে চেয়ে একলা গেছে ডেকে।

 

        দিন কাটত কোণের ঘরে দেয়াল দিয়ে ঘেরা

            কাছের দিকে সর্বদা মুখ-ফেরা;

        তাই সুদূরের পিপাসাতে

   অতৃপ্ত মন তপ্ত ছিল। লুকিয়ে যেতেম ছাতে,

               চুরি করতেম আকাশভরা সোনার বরন ছুটি,

          নীল অমৃতে ডুবিয়ে নিতেম ব্যাকুল চক্ষু দুটি।

দুপুর রৌদ্রে সুদূর শূন্যে আর কোনো নেই পাখি,

            কেবল একটি সঙ্গীবিহীন চিল উড়ে যায় ডাকি

                        নীল অদৃশ্যপানে;

            আকাশপ্রিয় পাখি ওকে আমার হৃদয় জানে।

স্তব্ধ ডানা প্রখর আলোর বুকে

     যেন সে কোন্‌ যোগীর ধেয়ান মুক্তি-অভিমুখে।

                      তীক্ষ্ণ তীব্র সুর

          সূক্ষ্ম হতে সূক্ষ্ম হয়ে দূরের হতে দূর

                        ভেদ করে যায় চলে

               বৈরাগী ঐ পাখির ভাষা মন কাঁপিয়ে তোলে।

 

     আলোর সঙ্গে আকাশ যেথায় এক হয়ে যায় মিলে

                        শুভ্রে এবং নীলে

          তীর্থ আমার জেনেছি সেইখানে

     অতল নীরবতার মাঝে অবগাহনস্নানে।

               আবার যখন ঝঞ্ঝা, যেন প্রকাণ্ড এক চিল

     এক নিমেষে ছোঁ মেরে নেয় সব আকাশের নীল,

            দিকে দিকে ঝাপটে বেড়ায় স্পর্ধাবেগের ডানা,

                 মানতে কোথাও চায় না কারো মানা,

            বারে বারে তড়িৎশিখার চঞ্চু-আঘাত হানে

     অদৃশ্য কোন্‌ পিঞ্জরটার কালো নিষেধপানে,

                           আকাশে আর ঝড়ে

                 আমার মনে সব-হারানো ছুটির মূর্তি গড়ে।

                           তাই তো খবর পাই--

                 শান্তি সেও মুক্তি, আবার অশান্তিও তাই।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

32
Verses
I FEEL THAT my heart will leave its own colour in all your scenes, O Earth, when I bid you farewell. Some notes of mine will be added to your seasons' melody, and my thoughts will breathe unrecognised through the cycle of shadows and sunshine.
In far-distant days summer will come to the lovers' garden, but they will not know that their flowers have borrowed an added beauty from my songs, nor that their love for this world has been deepened by mine.
আরো দেখুন
সুখের স্মৃতি
Verses
চেয়ে আছে আকাশের পানে
  জোছনায় আঁচলটি পেতে,
যত আলো ছিল সে চাঁদের
  সব যেন পড়েছে মুখেতে।
মুখে যেন গলে পড়ে চাঁদ,
  চোখে যেন পড়িছে ঘুমিয়ে,
সুকোমল শিথিল আঁচলে
  পড়ে আছে আরামে চুমিয়ে।
একটি মৃণাল-করে মাথা,
  আরেকটি পড়ে আছে বুকে,
বাতাসটি বহে গিয়ে গায়
  শিহরি উঠিছে অতি সুখে।
হেলে হেলে নুয়ে নুয়ে লতা
  বাতাসেতে পায়ে এসে পড়ে,
বিস্ময়ে মুখের পানে চেয়ে
  ফুলগুলি দুলে দুলে নড়ে।
অতি দূরে বাজে ধীরে বাঁশি,
অতি সুখে পরান উদাসী,
অধরেতে স্খলিতচরণা
  মদিরহিল্লোলময়ী হাসি।
কে যেন রে চুমো খেয়ে তারে
  চলে গেছে এই কিছু আগে;
চুমোটিরে বাঁধি ফুলহারে
অধরেতে হাসির মাঝারে,
চুমোতে চাঁদের চুমো দিয়ে
  রেখেছে রে যতনে সোহাগে।
তাই সেই চুমোটিরে ঘিরে
  হাসিগুলি সারা রাত জাগে।
কে যেন রে বসে তার কাছে
গুন গুন করে বলে গেছে
  মধুমাখা বাণী কানে কানে।
পরানের কুসুমকারায়
কথাগুলি উড়িয়ে বেড়ায়,
  বাহিরিতে পথ নাহি জানে।
অতি দূর বাঁশরির গানে
  সে বাণী জড়িয়ে যেন গেছে,
অবিরত স্বপনের মতো
  ঘুরিয়ে বেড়ায় কাছে কাছে।
মুখে নিয়ে সেই কথা ক'টি
খেলা করে উলটি, পালটি,
আপনি আপন বাণী শুনে
  শরমে সুখেতে হয় সারা।
কার মুখ পড়ে তার মনে,
কার হাসি লাগিছে নয়নে,
স্মৃতির মধুর ফুলবনে
  কোথায় হয়েছে পথহারা!
চেয়ে তাই সুনীল আকাশে
মুখেতে চাঁদের আলো ভাসে,
অবসান-গান আশেপাশে
  ভ্রমে যেন ভ্রমরের পারা।
আরো দেখুন
64
Verses
শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ-মাঝে
অস্ত গেল, হিংসার উৎসবে আজি বাজে
অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী
ভয়ংকরী। দয়াহীন সভ্যতানাগিনী
তুলেছে কুটিল ফণা চক্ষের নিমেষে
গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে।
স্বার্থে স্বার্থে বেধেছে সংঘাত, লোভে লোভে
ঘটেছে সংগ্রাম--প্রলয়মন্থনক্ষোভে
ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি
পঙ্কশয্যা হতে। লজ্জা শরম তেয়াগি
জাতিপ্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়
ধর্মেরে ভাসাতে চাহে বলের বন্যায়।
কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি
শ্মশানকুক্কুরদের কাড়াকাড়ি-গীতি।
আরো দেখুন