স্মৃতি (smriti)

সে ছিল আরেক দিন এই তরী-'পরে,

কন্ঠ তার পূর্ণ ছিল সুধাগীতিস্বরে।

ছিল তার আঁখি দুটি ঘনপক্ষ্ণচ্ছায়,

সজল মেঘের মতো ভরা করুণায়।

কোমল হৃদয়খানি উদ্‌বেলিত সুখে,

উচ্ছ্বসি উঠিত হাসি সরল কৌতুকে।

পাশে বসি ব'লে যেত কলকণ্ঠকথা,

কত কী কাহিনী তার কত আকুলতা!

প্রত্যুষে আনন্দভরে হাসিয়া হাসিয়া

প্রভাত-পাখির মতো জাগাত আসিয়া।

স্নেহের দৌরাত্ম্য তার নির্ঝরের প্রায়

আমারে ফেলিত ঘেরি বিচিত্র লীলায়।

আজি সে অনন্ত বিশ্বে আছে কোন্‌খানে

তাই ভাবিতেছি বসি সজলনয়ানে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

144
Verses
ফাগুন এল দ্বারে,
      কেহ যে ঘরে নাই--
পরান ডাকে কারে
      ভাবিয়া নাহি পাই।
আরো দেখুন
19
Verses
     আমি যে বেসেছি ভালো এই জগতেরে;
          পাকে পাকে ফেরে ফেরে
        আমার জীবন দিয়ে জড়ায়েছি এরে;
              প্রভাত-সন্ধ্যার
              আলো-অন্ধকার
          মোর চেতনায় গেছে ভেসে;
               অবশেষে
     এক হয়ে গেছে আজ আমার জীবন
          আর আমার ভুবন।
     ভালোবাসিয়াছি এই জগতের আলো
          জীবনেরে তাই বাসি ভালো।
     তবুও মরিতে হবে এও সত্য জানি।
              মোর বাণী
     একদিন এ-বাতাসে ফুটিবে না,
     মোর আঁখি এ-আলোকে লুটিবে না,
              মোর হিয়া ছুটিবে না
              অরুণের উদ্দীপ্ত আহ্বানে;
                       মোর কানে কানে
          রজনী কবে না তার রহস্যবারতা,
     শেষ করে যেতে হবে শেষ দৃষ্টি, মোর শেষ কথা।
              এমন একান্ত করে চাওয়া
                    এও সত্য যত
              এমন একান্ত ছেড়ে যাওয়া
                    সেও সেই মতো।
     এ দুয়ের মাঝে তবু কোনোখানে আছে কোনো মিল;
                            নহিলে নিখিল
                    এতবড়ো নিদারুণ প্রবঞ্চনা
     হাসিমুখে এতকাল কিছুতে বহিতে পারিত না।
                            সব তার আলো
     কীটে-কাটা পুষ্পসম এতদিনে হয়ে যেত কালো।
আরো দেখুন
55
Verses
কালো মেঘ আকাশের তারাদের ঢেকে
      মনে ভাবে,জিত হল তার।
মেঘ কোথা মিলে যায় চিহ্ন নাহি রেখে,
      তারাগুলি রহে নির্বিকার।
আরো দেখুন