শুশ্রূষা (shushrusha)

ব্যথাক্ষত মোর প্রাণ লয়ে তব ঘরে

অতিথিবৎসলা নদী কত স্নেহভরে

শুশ্রূষা করিলে আজি-- স্নিগ্ধ হস্তখানি

দগ্ধ হৃদয়ের মাঝে সুধা দিল আনি।

সায়াহ্ন আসিল নামি, পশ্চিমের তীরে

ধান্যক্ষেত্রে রক্তরবি অস্ত গেল ধীরে।

পূর্বতীরে গ্রাম বন নাহি যায় দেখা,

জ্বলন্ত দিগন্তে শুধু মসীপুঞ্জরেখা;

সেথা অন্ধকার হতে আনিছে সমীর

কর্ম-অবসান-ধ্বনি অজ্ঞাত পল্লীর।

দুই তীর হতে তুলি দুই শান্তিপাখা

আমারে বুকের মাঝে দিলে তুমি ঢাকা।

চুপি চুপি বলি দিলে, "বৎস, জেনো সার,

সুখ দুঃখ বাহিরের, শান্তি সে আত্মার।"

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সম্বরণ
Verses
আজকে আমার বেড়া-দেওয়া বাগানে
বাতাসটি বয় মনের-কথা-জাগানে।
         আজকে কেবল বউ-কথা-কও ডাকে
         কৃষ্ণচূড়ার পুষ্প-পাগল শাখে--
  আমি আছি তরুর তলায় পা মেলি,
  সামনে অশোক টগর চাঁপা চামেলি।
  আজকে আমার বেড়া-দেওয়া বাগানে
  বাতাসটি বয় মনের-কথা-জাগানে।
  এমনিতরো বাতাস-বওয়া সকালে
  নিজেরে মন হাজারো বার ঠকালে।
           আপনারে হায় চিত-উদাস গানে
           উড়িয়ে দিলে অজানিতের পানে,
      চিরদিন যা ছিল নিজের দখলে
      দিয়ে দিলে পথের পান্থ সকলে।
আজকে আমার বেড়া-দেওয়া বাগানে
বাতাসটি বয় মনের-কথা-জাগানে।
ভেবেছি তাই আজকে কিছুই গাব না
গানের সঙ্গে গলিয়ে প্রাণের ভাবনা।
       আপনা ভুলে ওরে ভাবোন্মাদ,
       দিস নে ভেঙে তোর বেদনা-বাঁধ--
   মনের সঙ্গে মনের কথা গাঁথা সে।
   গাব না গান আজকে দখিন বাতাসে।
আজকে আমার বেড়া-দেওয়া বাগানে
বাতাসটি বয় মনের-কথা-জাগানে।
আরো দেখুন
একলা আমি বাহির হলেম
Verses
       একলা আমি বাহির হলেম
                    তোমার অভিসারে,
       সাথে সাথে কে চলে মোর
                    নীরব অন্ধকারে।
       ছাড়াতে চাই অনেক করে
       ঘুরে চলি, যাই যে সরে,
       মনে করি আপদ গেছে,
                    আবার দেখি তারে।
                           ধরণী সে কাঁপিয়ে চলে--
                                  বিষম চঞ্চলতা।
                           সকল কথার মধ্যে সে চায়
                                  কইতে আপন কথা।
                           সে যে আমার আমি, প্রভু,
                           লজ্জা তাহার নাই যে কভু,
                           তারে নিয়ে কোন্‌ লাজে বা
                                  যাব তোমার দ্বারে।
আরো দেখুন
103
Verses
THE SHY shadow in the garden
loves the sun in silence,
Flowers guess the secret, and smile,
while the leaves whisper.
আরো দেখুন