103 (the shy shadow)

THE SHY shadow in the garden

loves the sun in silence,

Flowers guess the secret, and smile,

while the leaves whisper.

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

155
Verses
THE GREED FOR fruit misses the flower.
আরো দেখুন
ভার
Verses
    তুমি যত ভার দিয়েছ সে ভার
           করিয়া দিয়েছ সোজা,
    আমি যত ভার জমিয়ে তুলেছি
           সকলি হয়েছে বোঝা।
    এ বোঝা আমার নামাও বন্ধু,
                   নামাও--
    ভারের বেগেতে চলেছি, আমার
           এ যাত্রা তুমি থামাও।
    যে তোমার ভার বহে কভু তার
           সে ভারে ঢাকে না আঁখি,
    পথে বাহিরিলে জগৎ তারে তো
           দেয় না কিছুই ফাঁকি।
    অবারিত আলো ধরে আসি তার
                হাতে--
    বনে পাখি গায়, নদীধারা ধায়,
           চলে সে সবার সাথে।
    তুমি কাজ দিলে কাজেরই সঙ্গে
           দাও যে অসীম ছুটি,
    তোমার আদেশ আবরণ হয়ে
           আকাশ লয় না লুটি।
    বাসনায় মোরা বিশ্বজগৎ
                ঢাকি--
    তোমা-পানে চেয়ে যত করি ভোগ
           তত আরো থাকে বাকি।
    আপনি যে দুখ ডেকে আনি সে যে
           জ্বালায় বজ্রানলে--
    অঙ্গার করে রেখে যায়, সেথা
           কোনো ফল নাহি ফলে।
    তুমি যাহা দাও সে যে দুঃখের
                 দান,
    শ্রাবণধারায় বেদনার রসে
           সার্থক করে প্রাণ।
    যেখানে যা-কিছু পেয়েছি কেবলি
           সকলি করেছি জমা--
               যে দেখে সে আজ মাগে যে হিসাব,
           কেহ নাহি করে ক্ষমা।
    এ বোঝা আমার নামাও বন্ধু,
           নামাও।
    ভারের বেগেতে ঠেলিয়া চলেছে,
           এ যাত্রা মোর থামাও।
আরো দেখুন
পাখিওয়ালা বলে
Verses
পাখিওয়ালা বলে, 'এটা
     কালোরঙ চন্দনা।'
পানুলাল হালদার
     বলে, 'আমি অন্ধ না--
কাক ওটা নিশ্চিত,
     হরিনাম ঠোঁটে নাই।'
পাখিওয়ালা বলে, 'বুলি
     ভালো করে ফোটে নাই--
পারে না বলিতে বাবা,
     কাকা নামে বন্দনা।'
আরো দেখুন