প্রার্থনা (prarthona)

আজি   কোন্‌ ধন হতে বিশ্ব আমারে

               কোন্‌ জনে করে বঞ্চিত

তব     চরণকমলরতনরেণুকা

               অন্তরে আছে সঞ্চিত।

কত     নিঠুর কঠোর ঘরশে ঘরষে

               মর্মমাঝারে শল্য বরষে

              তবু প্রাণমন পীযূষপরশে

                   পলে পলে পুলকাঞ্চিত!

আজি   কিসের পিপাসা মিটিল না, ওগো

               পরম-পরান-বল্লভ।

চিতে   চিরসুধা করে সঞ্চার, তব

               সকরুণ করপল্লব।

হেথা    কত দিনে রাতে অপমানঘাতে

               আছি নতশির গঞ্জিত,

তবু     চিত্তললাট তোমারি স্বকরে

               রয়েছে তিলকরঞ্জিত।

হেথা    কে আমার কানে কঠিন বচনে

               বাজায় বিরোধঝঞ্ঝনা!

প্রাণে   দিবসরজনী উঠিতেছে ধ্বনি

               তোমারি বীণার গুঞ্জনা।

নাথ,    যার যাহা আছে তার তাই থাক্‌,

               আমি থাকি চিরলাঞ্ছিত।

শুধু     তুমি এ জীবনে নয়নে নয়নে

               থাকো থাকো চিরবাঞ্ছিত।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

9
Verses
হে প্রাচীন তমস্বিনী,
আজি আমি রোগের বিমিশ্র তমিস্রায়
মনে মনে হেরিতেছি--
কালের প্রথম কল্পে নিরন্তর অন্ধকারে
বসেছ সৃষ্টির ধ্যানে
কী ভীষণ একা,
বোবা তুমি,অন্ধ তুমি।
অসুস্থ দেহের মাঝে ক্লিষ্ট রচনার যে প্রয়াস
তাই হেরিলাম আমি
অনাদি আকাশে।
পঙ্গু উঠিতেছে কাঁদি নিদ্রার অতল-মাঝে,
আত্মপ্রকাশের ক্ষুধা বিগলিত লৌহগর্ভ হতে
গোপনে উঠিছে জ্বলি শিখায় শিখায়।
অচেতন তোমার অঙ্গুলি
অস্পষ্ট শিল্পের মায়া বুনিয়া চলিছে;
আদিমহার্ণব-গর্ভ হতে
অকস্মাৎ ফুলে ফুলে উঠিতেছে
প্রকাণ্ড স্বপ্নের পিণ্ড,
বিকলাঙ্গ, অসম্পূর্ণ--
অপেক্ষা করিছে অন্ধকারে
কালের দক্ষিণহস্তে পাবে কবে পূর্ণ দেহ,
বিরূপ কদর্য নেবে সুসংগত কলেবর
নব সূর্যালোকে।
মূর্তিকার দিবে আসি মন্ত্র পড়ি,
ধীরে ধীরে উদঘাটিবে বিধাতার অন্তর্গূঢ় সংকল্পের ধারা।
আরো দেখুন
97
Verses
ঝরনা উথলে ধরার হৃদয় হতে
      তপ্তবারির স্রোতে--
গোপনে লুকানো অশ্রু কী লাগি
      বাহিরিল এ আলোতে।
আরো দেখুন
245
Verses
THE BIRDSONG is the echo of the morning light back from the earth.
আরো দেখুন