দেবদারু (debdaru)

আমি তখন ছিলেম শিলঙ পাহাড়ে, রূপভাবক নন্দলাল ছিলেন কার্সিয়ঙে। তাঁর কাছ থেকে ছোটো একটি পত্রপট পাওয়া গেল, তাতে পাহাড়ের উপর দেওদার গাছের ছবি আঁকা। চেয়ে চেয়ে মনে হল, ঐ একটি দেবদারুর মধ্যে যে শ্যামল শক্তির প্রকাশ , সমস্ত পর্বতের চেয়ে তা বড়ো, ঐ দেবদারুকে দেখা গেল হিমালয়ের তপস্যার সিদ্ধিরূপে। মহাকালের চরণপাতে হিমালয়ের প্রতিদিন ক্ষয় হচ্ছে, কিন্তু দেবদারুর মধ্যে যে প্রাণ, নব নব তরুদেহের মধ্যে দিয়ে যুগে যুগে তা এগিয়ে চলবে। শিল্পীর পত্রপটের প্রত্যুত্তরে আমি  এই কাব্যলিপি পাঠিয়ে দিলেম।

 

তপোমগ্ন হিমাদ্রি ব্রহ্মরন্ধ্র ভেদ করি চুপে

বিপুল প্রাণের শিখা উচ্ছ্বসিল দেবদারুরূপে।

সূর্যের যে জ্যোতির্মন্ত্র তপস্বীর নিত্য-উচ্চারণ

অন্তরের অন্ধকারে, পারিল না করিতে ধারণ

সেই দীপ্ত রুদ্রবাণী-- তপস্যার সৃষ্টিশক্তিবলে

সে বাণী ধরিল শ্যামকায়া; সবিতার সভাতলে

করিল সাবিত্রীগান;স্পন্দমান ছন্দের মর্মরে

ধরিত্রীর সামগাথা বিস্তারিল অনন্ত অম্বরে।

ঋজু দীর্ঘ দেবদারু-- গিরি এরে শ্রেষ্ঠ করে জ্ঞান

আপন মহিমা চেয়ে; অন্তরে ছিল যে তার ধ্যান

বাহিরে তা সত্য হল; ঊর্ধ্ব হতে পেয়েছিল ঋণ,

ঊর্ধ্বপানে অর্ঘ্যরূপে শোধ করি দিল একদিন।

আপন দানের পুণ্যে স্বর্গ তার রহিল না দূর,

সূর্যের সংগীতে মেশে মৃত্তিকার মুরলীর সুর।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

48
Verses
এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়,
দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়--
লোকভয়, রাজভয়, মৃত্যুভয় আর।
দীনপ্রাণ দুর্বলের এ পাষাণভার,
এই চিরপেষণযন্ত্রণা, ধূলিতলে
এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে
এই আত্ম-অবমান,অন্তরে বাহিরে
এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নতশিরে
সহস্রের পদপ্রান্ততলে বারম্বার
মনুষ্যমর্যাদাগর্ব চিরপরিহার--
এ বৃহৎ লজ্জারাশি চরণ-আঘাতে
চূর্ণ করি দূর করো। মঙ্গলপ্রভাতে
মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে
উদার আলোক-মাঝে উন্মুক্ত বাতাসে।
আরো দেখুন
58
Verses
YOURS IS THE light that breaks forth from the dark, and the good that sprouts from the cleft heart of strife.
Yours is the house that opens upon the world, and the love that calls to the battlefield.
Yours is the gift that still is a gain when everything is a loss, and the life that flows through the caverns of death.
Yours is the heaven that lies in the common dust, and you are there for me, you are there for all.
আরো দেখুন
Clouds and Waves
Verses
MOTHER, THE folk who live up in the clouds call out to me-
'We play from the time we wake till the day ends.
We play with the golden dawn, we play with the silver moon.'
I ask, 'But, how am I to get up to you?'
They answer, 'Come to the edge of the earth, lift up your hands to the sky, and you will be taken up into the clouds.'
'My mother is waiting for me at home,' I say. 'How can I leave her and come?'
Then they smile and float away.
But I know a nicer game than that, mother.
I shall be the cloud and you the moon.
I shall cover you with both my hands, and our house-top will be the blue sky.
The folk who live in the waves call out to me-
'We sing from morning till night; on and on we travel and know not where we pass.'
I ask, 'But how am I to join you?'
They tell me, 'Come to the edge of the shore and stand with your eyes tight shut, and you will be carried out upon the waves.'
I say, 'My mother always wants me at home in the evening-how can I leave her and go?'
Then they smile, dance and pass by.
But I know a better game than that.
I will be the waves and you will be a strange shore.
I shall roll on and on and on, and break upon your lap with laughter
And no one in the world will know where we both are.
আরো দেখুন